আজ কেমন যাবে আপনার

মেষ রাশি অশান্তি থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে। বৃষ রাশি চিকিৎসার খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন। মিথুন রাশি গড়ি একটু সাবধানে চালান। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। কর্কট রাশি কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সিংহ রাশি বাতের যন্ত্রণা বাড়তে পারে। […]
কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটির রক্তদান, চক্ষু-পরীক্ষা

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের দক্ষিণ কল্যাণপুর মানবকল্যাণ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটি সহযোগিতায় ও পরিচালনায় কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। ছিলেন স্থানীয় পঞ্চায়েতের নেতৃবৃন্দ এবং অর্গানাইজেশনের সদস্য ও সদস্যাবৃন্দ। শিবিরে মোট ৪৫ জন রক্তদাতা রক্ত দান করেন। চক্ষু চিকিৎসা শিবিরে এসে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন বহু […]
বালিঘাইতে ওয়ানডে সমীর ধাওয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান এগরা

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত এক দিনের সমীর কুমার ধাওয়া স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা হয় রবিবার। বালিঘাই ফকিরদাস হাই স্কুল খেলার মাঠে সকালে ৮দলীয় এই প্রতিযোগিতায় বলে পিক দিয়ে খেলার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার প্রয়াত সমীর ধাওয়া কৃতি সন্তান আশিস ধাওয়া। উপস্থিত ছিলেন সমীর ধাওয়ার সহধর্মিনী আলো ধাওয়া,মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, এগরা-২ […]
বাড়িতে অগ্নিকান্ডে সর্বহারা বয়স্কা বিধবা

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার লাউদা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কামারদায় একটি বাড়ীতে অজানা কারণে আগুন লেগে যায়। আগুনে পুড়ে সব কিছু ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকান্ডে দিশাহারা হয়ে যায় বৃন্দাবন মণ্ডলের পরিবার। যদিও কোনো প্রাণহানি ঘটেনি তবুও প্রয়াত বৃন্দাবন মণ্ডলের পরিবার একজন বয়স্ক বিধবা সর্বহারা হয়েছেন। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র […]
চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর পেইন্টিং এর বই ” মাস্টার স্ট্রোক “

কেকা মিত্র ছবি আঁকার জগতে বিশ্বজোড়া নাম প্রখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর। দেশ বিদেশের নানা স্থানে তার পেন্টিং দীর্ঘ কয়েক দশক ধরে অগুণিত চিত্র প্রেমীদের মন জয় করে আসছে। সেই বিখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর “মাষ্টার স্ট্রোক” বইটি প্রকাশিত হলো সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে গত ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আই সি সি […]
বইমেলায় জমজমাট হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল

ইন্দ্রজিৎ আইচ ২২ জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে আগামী ৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ – বিদেশের নানান বইয়ের সম্ভারে ডুব দিয়েছেন বইপ্রেমিকরা। এবার কলকাতা বইমেলার ৫ নং গেটের কাছাকাছি ৩২৫ নং স্টল রয়েছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির। প্রতিদিন অসংখ্য মানুষজন ভীড় জমাচ্ছেন […]
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মহড়া হলো

প্রদীপ কুমার সিংহ রাত পোহালে ভারতে প্রজাতন্ত্র দিবস।৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা কুচকাওয়াজে আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমা শাসক অধীনস্থ বারুইপুর রাস মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফুচকাওয়াজের একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপলক্ষে বারুইপুর রাস মাঠে কয়েক দিন […]
সমবায় ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীর সবজির ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ

সমবায় সমিতিতে বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থী হওয়ায় এক মহিলার চাষের ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের রানিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি ৪৫ টি আসনে নির্বাচন আগামী ২৫ জানুয়ারি। বিজেপি ৪০ ও […]
পথ দুর্ঘটনার কবলে কাঁথির সাংবাদিক:ভর্তি এসএসকেএম-এ

রাত্রে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাঁথির এক সংবাদিক।গুরুত্বর আহত এই সাংবাদিকের চিকিৎস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সরস্বতী পুজার দিন অর্থাৎ শুক্রবার রাতে টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন সাংবাদিক মিলন পন্ডা। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম […]
এসআইআর আতঙ্কে মৃত্যু কাঁথিতে

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের বসন্তিয়ার মক্তব এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি এসআইআর- এর নোটিশের কারণে এমনটা হয়েছে। কারণ ওই মহিলার দুই ছেলে ও এক মেয়ের নামে এসআইআর-এর নোটিশ আসে । পরিবারের থেকে জানানো হয়েছে এরপর থেকে শামসুন বিবি রীতিমতো টেনশনে ছিলেন। এই টেনশন থেকেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে […]