Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

এগরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের

সাতসকালে ডাম্পার ও মালবাহী অটো-র মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাকেশ মাইতি বয়স (২৩)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোর চারটে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলায় এগরা শহরে এগরা-দীঘা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর চারটে নাগাদ একটি মালবাহী অটোর সাথে একটি দ্রুতগামী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অটোর সামনের […]

উত্তরকুঁড়িতে শীতলা মাতার পূজা ও কাকরাজিৎ মহাপ্রভুর আগমন ঘিরে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী মেলা  

শীতের মরশুমে গ্রামীণ বাংলার চিরাচরিত উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল। আট থেকে আশি—সব বয়সের মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা এলাকার এগরা-২ নম্বর ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরকুঁড়ি গ্রামে শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা ও কাকরাজিৎ মহাপ্রভুর আগমন উপলক্ষে অষ্টমপ্রহর নামযজ্ঞের মধ্য দিয়ে সাড়ম্বরে সূচনা […]

অল্পের জন্য রক্ষা তিন প্রাণ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অপোক্ত বাড়ি

  প্রদীপ কুমার সিংহ অল্পের জন্য প্রাণে বেঁচে গেল তিনটি মানুষ। মঙ্গলবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি অপোক্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে সোনারপুর–২ গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর পূর্ব ব্রাহ্মণপাড়া এলাকায়, মথুরাপুর প্রাইমারি স্কুলের পিছনে। ভেঙে পড়া বাড়িটিতে বসবাস করতেন পিনাকী ভট্টাচার্য (পিতা: ধীরাজ ভট্টাচার্য), তাঁর স্ত্রী সোমা ভট্টাচার্য ও সন্তান। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে বাংলার […]

কটকের চিকিৎস্যকদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কাঁথি লায়ন্স ক্লাবের

বুধবার কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কটকের পদ্মিনী সুপার স্পেশালিটি হাসপাতালের বিখ্যাত তিন চিকিৎস্যক এই শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।   কাঁথি লায়ন্স ক্লাব ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সম্পাদক বরুন জানা বলেন শিবিরে অর্থো ও নিউরো বিভাগের চিকিৎস্যক ডা: ইন্দ্রনীল দে,কার্ডিওলজিস্ট ডা: শুভম প্রীতম […]

এগরা পৌরসভার চেয়ারম্যানের জামিনের আবেদন খারিজ কাঁথি আদালতে

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দায়রা আদালতে মঙ্গলবার এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ অজেন্দ্রনাথ ভট্টাচার্য এর এজলাসে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের জামিনের আবেদন রিজেক্ট হলো।   এগরা পৌরসভার চারবারের সিনিয়ার কাউন্সিলর ও চেয়ারম্যান স্বপন নায়ক । এই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এগরার আকলাবাদ মৌজার সরকারি সম্পত্তি সরকারি অন্তরবিভাগীয় ট্রান্সফার না করে,ওই সম্পত্তি বেআইনিভাবে একজনকে বাৎসরিক এক […]

ফেয়ার ফিল্ড এক্সিলেন্স ও ভগিনী নিবেদিতা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য শিবির

ফেয়ার ফিল্ড এক্ ভগিনী নিবেদিতা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দুবদা ভগিনী নিবেদিতা ক্লাব প্রাঙ্গনে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সরস্বতী পূজা উপলক্ষে এই শিবির অনুষ্ঠিত হয়।   রক্তদান শিবিরে মোট ৪২ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির থেকে সংগৃহীত রক্ত তমলুক জেলা ব্লাড ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে বহু […]

মাই ভারত পূর্ব মেদিনীপুর ও কেয়ার অফ খেজুরীর উদ্যোগে জাতীয় ভোটার দিবসে সাইকেল র‍্যালি 

জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাই ভারত, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং কেয়ার অফ খেজুরী স্বেছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে, খেজুরী–১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হলো ন্যাশনাল ভোটারস ডে। এই উপলক্ষে নতুন ভোটারদের সম্বর্ধনা জানানো হয় এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার বার্তা তুলে ধরা হয়। মাই ভারতের পক্ষ থেকে জেলার সকল […]

সিপিএমের বাইক মিছিল বারুইপুর

  প্রদীপ কুমার সিংহ সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল ২৪ জানুয়ারি তারিখে যাদের এস আই আর এর জন্য নোটিশ পাঠাচ্ছে তাদের পঞ্চায়েত,ব্লক অফিস সহ বিভিন্ন জায়গায় নামের লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার সেই কাজ করে উঠতে পারেনি তার জন্য প্রাক্তন সিপিআইএমের সাংসদ সুজন চক্রবর্তীর রবিবার ফুলতলা সাগর সংঘ স্টেডিয়ামে মাঠে সাংবাদিকদের বলেন […]

নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, সাতসকালে দুর্ঘটনায় হলদিয়ায়

সাতসকালে বড় দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি যাত্রিবাহী বেসরকারি বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে হলদিয়া মেচেদা রাজ্য […]

সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যাভবন এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভাষপল্লী কুঞ্জবিহারী বিদ্যাভবনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালন কমিটির সভাপতি নগেন্দ্রনাথ পডিয়া, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক বিমান কুমার নায়ক, পরিচালন কমিটির সদস্য হরেন্দ্রনাথ পাল, অনন্ত কুমার মান্না, সোম সংকর প্রধান, শিউলি নায়ক, প্রধান শিক্ষক বিধানচন্দ্র রাউত, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিলেন্দু বাগ ও অন্যান্য […]