সামাজিক বিকাশে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা

কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সামাজিক সমারোহ ২০২৬ উপলক্ষ্যে আজ সরদা গ্রামে সামাজিক বিকাশে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক স্বপন পন্ডা যুব সমাজের বর্তমান অবস্থা এবং আগামী দিনে সামাজিক কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী রমানাথানন্দ মহারাজ। তিনি নিঃস্বার্থ হয়ে মানুষ হওয়ার আহ্বান জানান। প্রধান […]
পূর্ব মেদিনীপুর পুলিশের সাহায্যে উত্তরপ্রদেশে বাড়ি ফিরলো মহলা

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উত্তর প্রদেশে বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গত ১১ জানুয়ারি বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহরের হলদিয়া ডক কমপ্লেক্সের জিরো গেটে ১৮ বছরের এক তরুণীকে একাকী ও বিভ্রান্ত অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই হলদিয়া থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে […]
ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সামাজিক সমারোহ ২০২৬ উপলক্ষ্যে শুক্রবার দ্বিতীয় দিনে ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনার আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি থেকে আগত সোসিও সংস্থার প্রতিনিধি সারা গেকেলার। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ও নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক […]
এগরায় মানবিক উদ্যোগ: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েত। শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এবং রাজ্যস্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সহযোগিতায় বিশিষ্ট প্রতিষ্ঠান […]
আইনজীবি ও তার পরিবারের সদস্যদের সাজা প্রদান আদালতের

শনিবার কাঁথি মহকুমা দায়রা আদালতে এ্যাসিস্ট্যান্ট সেশন জজ (সিনিয়র বিভাগ)দ্বিতীয় আদালত কল্যাণী যোগাশর্মা ঘোষ জজ কাঁথি আদালতে প্রাক্টিস করা আইনজীবী অমলেন্দু মাইতি সহ তাঁর পরিবারের ৬ জন সদস্যদের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেন। ঘটনার সূত্রপাত প্রায় ৫ বছর আগে রামনগর থানার অন্তর্গত মাধবপুর মৌজায় বিজয় কুমার দ্বারীর রায়ত সম্পত্তি ৭২৮ দাগের পুকুর পাড়ে কাঁটাতারের সীমানা ভেঙে […]
এগরায় বিজেপির পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের সর্বোদয় অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এদিন সকালে নলেশ্বরি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এগরা ১ ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক। তিনি জানান, সারাদিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের […]
ধর্ষনের মিথ্যা মামলা:অভিযোগকারীর বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় দোষী ব্যক্তিদের সাজা নিয়ে যখন সরব দেশবাসী। ঠিক তখনই কাঁথি মহকুমা আদালতে উলটপুরাণের নজির! ধর্ষণের অভিযোগের বিচার করতে গিয়ে অভিযোগকারীনির মিথ্যা মামলার জন্য তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ১৯৫/২১১ ধারায় মামলা রুজু করার রায় দিয়েছেন আদালতের অতিরিক্ত দায়রা ও জেলা আদালতের বিচারক অজয়েন্দ্রনাথ ভট্টাচার্য। […]
মান্দারমনিতে মাছের ভেড়ির পাইলিংয়ে মৃত শ্রমিক

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মন্দারমণি এলাকায় মাছের ভেড়ির পাইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি মন্দারমনি থানার সোনামুই এলাকার আবুল আলি খান(৫৫)। জানা গিয়েছে, মন্দারমণি এলাকায় একটি কোম্পানি মাছের চাষ করে এবং তাদের একাধিক ভেড়ি রয়েছে। সেই ভেড়ির চারদিকে মাটি পাইলিং […]
প্রগতি পরিষদের বইমেলায় ‘শরৎ সাহিত্য ও তার প্রভাব’ শীর্ষক আলোচনা।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে প্রগতি পরিষদ আয়োজিত সপ্তদশ বর্ষের বইমেলার দ্বিতীয় দিনে প্রগতি ময়দানে শরৎ সাহিত্য ও তার প্রভাব বিষয়ে আলোচনায় মুখ্য বক্তা নন্দীগ্রাম বি এম টি হাই স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য মাইতি, অরিন্দম মাইতি, জয়দেব মাইতি। আলোচনার আগে বিভিন্ন বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা হয়। সুনীল দাসের লেখা কবিতার বই ‘ছড়া আমার ছড়িয়ে দিলাম’ প্রকাশিত হয়।ছিলেন অবর […]
খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের

পূর্ব মেদিনীপুর জেলার এগরা–২ নম্বর ব্লকের অন্তর্গত পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই খুঁটি পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্লাব সূত্রে জানা গেছে, এবছর মধ্য […]