এসআইআর-এর শুনানিতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

এসআইআর-এর শুনানি শেষ করে আর বাড়ি ফেরা হলো না দুই যুবকের।মর্মান্তিক ঘটনাটা ঘটেছে মারিশদায়। সূত্রের খবর কাঁথি ৩ ব্লক কার্যালয় থেকে এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে এবং শুনানিতে শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের উত্তর ভাঁইডগড় এর বাসিন্দা তরুণ পয়ড়্যা(৪০) ও চন্দন করন(৪৫)। ব্লক অফিস থেকে কিছু দূরে […]
রামনগরের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে

রামনগর ১ ব্লকের অন্তর্গত বসন্তপুর অঞ্চলের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হলো মহাসমারহে।ব্যাট করে প্রতিযোগিতার উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। নেতাজী সুভাস চন্দ্র বোসের নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট হল যশতেঘরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্লেয়ার রা এসেছেন এই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য। আজ মঙ্গলবার থেকে শুরু […]
অনুষ্ঠিত হলো বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব ও মেলা

কেকা মিত্র সম্প্রতি ব্যান্ডেল স্টেশন রোড , জলের ট্যাঙ্কের পাশে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো ৫ দিন ধরে বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০২৫ – ২৬। পরিচালনায় ছিলো বলাগর প্রচেষ্টা। এই মেলা এবার ১৩ বছরে পদার্পণ করলো। এই মেলা সম্পর্কে মেলার সম্পাদক মিনা দাস জানালেন এই মেলা শুরু হয়েছিলো ২০১৩ সালে। আমাদের এই মেলার একসময় […]
রামনগরে পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্প সমিতির আলোচনা সভায

রামনগরে পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্প সমিতি প্রতি বছর এর ন্যায় এবছরও তাদের বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হলো রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভা গৃহে। পশ্চিমবঙ্গ স্বর্ণ-রৌপ্য যৌথ শিল্পী সমিতির রামনগর শাখার বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার, সংস্থার সভাপতি প্রণব কুমার কামিলা ,কার্যকরী […]
কাঁথি শিশুমহলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

কাঁথি মহকুমার অন্যতম শিশু-কিশোর সংগঠন কাঁথি শিশুমহলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রবিবার সন্ধ্যায় কাঁথি বীরেন্দ্র স্মৃতিসৌধে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি তথা কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক কাঁথি ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, সংস্থার সহ-সভাপতি নিশীথ মাইতি, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অনিল […]
হিন্দু ধর্ম সম্মেলনে ঐক্যের ডাক হিরন্ময় গোস্বামী মহারাজের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আর এস এস) প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি পৌরসভার অন্তর্গত পদ্ম পুখুরিয়ায় এলাকায় পাঁচ সহস্র কন্ঠে গীতাপাঠ ও সাধু সন্তদের নিয়ে বিশাল হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হলো। সোমবার ধর্মীয় উন্মাদনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। সোমবার সকাল থেকেই কাঁথি […]
আজ কেমন যাবে আপনার

মেষ রাশি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না। মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা। বৃষ রাশি বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদে সংযত থাকুন। মিথুন রাশি মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ। মিথ্যা বদনাম থেকে সাবধান। কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক […]
ছেলের জন্মদিনে তিথি ভোজন করালেন কোর্টের দিদি রীতা

ঝাড়গ্রাম জেলার মানুষদের আইনি সচেতন এবং আইনি অধিকার পাইয়ে দিতে তিনি সদা সর্বদা ছুটে চলেছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে , তিনি বোঝাতে চাইছেন সাধারণ মানুষ যেন যেকোন আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন বা যারা জড়িয়ে পড়েছেন তাঁরা কিভাবে উদ্ধার হবেন । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের “অধিকার মিত্র” রীতা […]
সর্বোদয় থেকে সম্পূর্ণ ক্রান্তি “বিষয়ক জাতীয়তাবাদী আলোচনা সভা

পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর ১ ব্লকের কলাবেড়িয়ায় জাতীয়তাবাদী আলোচনা সভা রবিবার সকাল ১০ টায়। কলাবেরিয়া বিদ্যাসাগর চক্ষু নিরাময় কেন্দ্রের সভাকক্ষে গান্ধী সুভাষ লোহিয়া জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চ ও সার্বিক গ্রাম উন্নয়ন সংঘের যৌথ আহ্বানে “সর্বোদয় থেকে সম্পূর্ণ ক্রান্তি “বিষয়ক জাতীয়তাবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মশাল পত্রিকার সভাপতি জয়ন্ত দাস মহাপাত্র।উপস্থিত ছিলেন […]
লাউদায় তৃনমূলের জনসংযোগ যাত্রা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের লাউদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১নং টিম বিকাশ চন্দ্র বেজ এর নেতৃত্বে জন্টাই শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু হল। উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি-র সম্পাদক তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পঞ্চায়েত সমিতির ভূমিক কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কাঁথি ৩ ব্লক তৃণমূলের […]