Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

বৃদ্ধার রোগীকে ঠকিয়ে সব গহনা লুঠে অভিযুক্ত চিকিৎস্যক

অসহায় বৃদ্ধাকে সংজ্ঞাহীন করে সব গহনা লুট করে নেওয়ার অভিযোগ উঠল এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে।   সূত্রের খবর ওই গ্রামের বৃদ্ধা সুষমা সাউ অসুস্থ হলে স্থানীয় গ্রামীন চিকিৎসক কালিপদ রানা কে ডাকে। কালিপদ রানা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সুষমা সাউর বাড়িতে রাত্রিতে […]

ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল

দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বানচাল হল দুষ্কৃতকারীদের পরিকল্পনা। পুলিশের জালে ধরা পড়লো দিল দুষ্কৃতকারী।   সূত্রের খবর পটাশপুর থানার তেমাথানি সংলগ্ন এলাকায় বিশাল ডাকাত দল জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে এই দুষ্কৃতকারীদের ঘিরে ফেলে এবং কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃত […]

কাঁথির ত্রাস শেখ মুন্না ও কর্ণ বেরার সশ্রম কারাদন্ড

কাঁথি সহ অবিভক্ত মেদিনীপুর জেলার ত্রাস কাঁথি মহকুমা আদালতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগে শেখ মুন্না ও কর্ণ বেরার সাজা ঘোষণা করলেন অতিরিক্ত জেলা এবং সেশন জজ দ্বিতীয় আদালতে বিচারক শুভদীপ চৌধুরী।   শুক্রবার বিচারক শুভদীপ চৌধুরী শেখ মুন্না ও কর্ণ বেরার সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা নগদ জরিমানা নির্দেশ দেন। জরিমানা […]

সুতাহাটায় বাসের ধাক্কায় মৃত ৩ বাইক আরোহী সহ ৫ জন,আহত একাধিক বাস যাত্রী 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় বাসের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষ। বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ মোটরবাইক আরোহীর।এছাড়াও আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।   শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার বাড়-বাসুদেবপুরের ঘোষের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়ার টাউনশিপ থেকে কুঁকড়াহাটি গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরবাইক আরোহীর মৃত্যু […]

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন মারিশদায়

মহাসমারোহে জগন্নাথ খন্ডের মারিশদা সৎসঙ্গ কেন্দ্র সংলগ্ন মাঠে হয়ে গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বিশাল হিন্দু সম্মেলন।   এখানে ভারত মাতার পূজন, যজ্ঞ, ও ধর্মসভায় সমগ্র হিন্দু সমাজ থেকে অগণিত ভক্তগণ উপস্থিত হয়েছিল ।এই অনুষ্ঠানে পরম পূজ্য কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন।   এছাড়াও উপস্থিত ছিলেন দিঘা রামকৃষ্ণ সারদা আশ্রম এর স্বামী বুধানন্দজী মহারাজ, বিশ্বম্ভর […]

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি   আজ পরিবারের কারও সদুপদেশে আপনার সারা দিনটা বেশ সুখময় কাটবে। তবে বাড়ির কোনও দামি জিনিস কেনার জন্য অর্থের দিকে টান পড়তে পারে।   বৃষ রাশি   আজ আপনার দিনটা বেশ অনুকূল থাকবে এবং কর্মের জায়গায় আপনি সকলের শীর্ষে থাকবেন। আজ সংসারে উত্তেজিত হলে স্ত্রীর সঙ্গে বিবাদ অনিবার্য।   মিথুন রাশি   বাবার […]

খড়াই বাজারে বিজেপি ছাড়লেন পঁচেটের ১০ পরিবার

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়াই বাজারে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা। কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড়ে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এই জনসভায় পঁচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর বুথ এলাকা থেকে বিজেপি ছেড়ে ১০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের […]

উত্তরকুঁড়ি গ্রামীন মেলায় রক্তদান শিবিরে ভিড়

  পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং উত্তরকুঁড়ি গ্রামীন মেলা ও উৎসব কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হল এক প্রশংসনীয় রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই শিবিরটি সকাল থেকেই ভিড়ে ভরে ওঠে। ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নানা বয়সের মানুষ উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। […]

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।   বৃষ রাশি: পারিবারিক শান্তি বজায় থাকবে। নতুন কোনো বিনিয়োগের জন্য দিনটি শুভ।   মিথুন রাশি: সৃজনশীল কাজে সাফল্য পাবেন। তবে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন।   কর্কট রাশি: ভ্রমণ বা বিনোদনের যোগ রয়েছে। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।   সিংহ রাশি: আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের সহযোগিতা […]

পূর্ব মেদিনীপুরের তিন থানায় ডিজিটাল মালখানার উদ্বোধন 

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল । বৃহস্পতিবার জেলার তিনটি থানায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল মালখানা’ বা ‘ই-মালখানার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। এদিন যথাক্রমে ভগবানপুর, পটাশপুর ও এগরা থানায় একযোগে ই-মালখানা ব্যবস্থার সূচনা করা হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে থানায় বাজেয়াপ্ত হওয়া কিংবা জমা থাকা সমস্ত […]