কাঁথির নৈঋতার সাফল্য ডান্স বেঙ্গল ডান্সের মঞ্চে

তারা টিভি আয়োজিত জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা ‘ডান্স বেঙ্গল ডান্স’-এর মঞ্চে দিনের সেরা নৃত্যশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে কিশোরনগর এলাকার কৃতী ছাত্রী নৈঋতা দাস মহাপাত্র। ‘জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন ২ তে নাচের মহাযুদ্ধ’ পর্বে অসাধারণ নৃত্য পরিবেশনের জন্য পুরস্কার হিসেবে সে পেয়েছে ৫০ হাজার টাকা। নৈঋতা কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ছোটবেলা […]
বাধুয়াড়ীর উত্তরকুঁড়িতে আট দিনের অনুষ্ঠানের সমাপ্তি পর্বে তরুণ-বিকাশ

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার এগার-২ ব্লকের বাধুয়াড়ী অঞ্চলের উত্তরকুঁড়ি সংসদে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ও অন্নপ্রসাদ বিতরনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ও কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভাইসচেয়ারম্যান তরুণ কুমার জানা, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ , পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সদস্যা মিতারানী সাহু,জগদীশ হাজরা প্রমুখ। সকলকে সম্মানের সহিত মঞ্চে আহ্বান করেন […]
পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কাঁথির আইনজীবী সংগঠনের ।

পূর্ব মেদিনীপুর জেলার ধৃত আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবিতে আইনজীবী সংগঠনের যৌথ মৌন প্রতিবাদ। উচ্ছেদ রুখতে কলকাতা হাইকোর্টের জাল স্থগিতাদেশ পেশ করার অভিযোগে কাঁথি সিভিল আদালতের আইনজীবী ঋত্বিক মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গত ২১ জানুয়ারি কাঁথি শহরের একটি দোকানঘর উচ্ছেদে পূর্ত দপ্তর ও পুলিশ অভিযান চালায়। মামলার আবেদনকারী পদ্মপুকুরিয়া গ্রামের বাসিন্দা দিব্যেন্দু বর একটি […]
অসহায় কন্যার বিয়েতে পাশে দাঁড়াল এলাকাবাসী

কথায় বলে, “কেউ নেই যার, ভগবান আছেন তার”। এটি বাংলার প্রবাদ যা নিঃসহায় মানুষের ভরসা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের। এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরবাসীরা। অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গোটা গ্রাম। যে এই কাহিনীর মূল চরিত্র তার মা কিছুটা বিকৃত মস্তিষ্কের, পথে পথে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। দিনের শেষে বাড়ি ফেরে কুড়িয়ে আনা, […]
নন্দীগ্রামে গভীর রাতে কার্যকর্তার ওপর হামলা: পথ অবরোধ বিজেপির

গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় বেনিমাধব মন্ডল নামে এক বিজেপির কার্যকর্তার ওপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ব্যাপক ভাবে মারধর করা হয় তাঁকে একপ্রকার প্রানে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তাঁরই প্রতিবাদে আজ নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ […]
এগরায় পিস্তল সহ দুই ডাকাত পুলিশের জালে

বড়সড় ডাকাতির ছক বানচাল করলো এগরা থানার পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বড়সড় সাফল্য। আজ বুধবার ভোর রাতে এগরা থানার পুলিশ এগরা ২ ব্লকের ডোমপুকুর এলাকার পস্তাবাঁধ এ অভিযান চালিয়ে দুজন দাগি ডাকাতকে গ্রেপ্তার করে। দুই ডাকাতের কাছ থেকে পুলিশ একটি ওয়ান সটার পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে। সূত্রের […]
এগরায় মৃৎ শিল্প সমিতির বর্ধিত সভা

পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বুধবার অনুষ্ঠিত হলো মৃৎ শিল্প সমিতির পূর্ব মেদিনীপুর জোনের বর্ধিত সভা। জেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৃৎশিল্পী এই সভায় উপস্থিত ছিলেন। এগরা মহকুমা মৃৎ শিল্প সমিতির সম্পাদক অসিত দাস জানান, এলাকার সমস্ত মৃৎশিল্পীদের নিয়ে এই গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয়েছে। প্রতিমা তৈরির জন্য পর্যাপ্ত ও মানসম্মত মাটির ব্যবস্থা […]
আজ কেমন যাবে আপনার

মেষ রাশি কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ। বৃষ রাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। ব্যবসায় ভাল লাভের সময়। মিথুন রাশি জেদের জন্য কোনও ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। কর্কট রাশি অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিক থেকে দিনটি ভাল। […]
লায়ন্স সেন্ট্রালের আনন্দভোজ ও শীতবস্ত্র প্রদান

লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্ট্রালের ব্যাবস্থাপনায় রবিবার ঝাড়গ্রামের গড়শালবনির শিশু বিকাশ কেন্দ্রের প্রায় শতাধিক শিশুদের মধ্যে আনন্দভোজের মাধ্যমে দ্বিপ্রাহরীক আহার পরিবেশন করা হয়। শিশুদের সঙ্গে ক্লাবের সদস্য ও সদস্যাগন খুব আনন্দের সঙ্গে দিনটি কাটান। ঐদিন সন্ধ্যায় ঝাড়গ্রামের প্রত্যন্ত খোয়াব গ্রামের সমস্ত পরিবারের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম […]
বাবার নিথর দেহ শ্মশানে কলম হাতে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মধুমিতা কর। তার সিট পড়েছে সবং ব্লকের দশগ্রাম হাইস্কুলে। বার্ধক্য জনিত কারণে তার বাবা রবিবার গভীর রাতে বাড়িতে মারা যায়। সোমবার সকালে তার বাবার নিথর দেহ শ্মশানে দাহ করার জন্য নিয়ে যায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা, সেই সময় চোখের জল লুকিয়ে কলম হাতে পরীক্ষা […]