Select Language

[gtranslate]
২২শে ফাল্গুন, ১৪৩২ শনিবার ( ৭ই মার্চ, ২০২৬ )

।। নন্দীগ্রামে সরলো মোদীর ছবি,লাগলো মমতার ।।

বিজেপির নেতৃত্বরা দলবদল করে শাসক দলে নাম লেখানোর সাথে সাথে শুরু হয়ে গেল পার্টি অফিস বদলের কাজ।একদিন আগে থাকা বিজেপির পার্টি অফিস হয়ে গেল তৃনমূলের। মোদীর ছবি সরে গিয়ে লাগলো মমতার ছবি ।

শুক্রবার নন্দীগ্রামের সোনাচুরা গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় কুনাল ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে বিজেপির জয়দেব দাস সহ একাধিক বিজেপি কর্মী।



আর এই যোগদানের পরে ২৪ ঘন্টা কাটতে না কাটতে নন্দীগ্রামের কালীচরণপুর এর বেড়ারচক বিজেপি কার্যালয় বদল হল তৃণমূলে। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।

Related News

Also Read