পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়াই বাজারে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা। কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড়ে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এই জনসভায় পঁচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর বুথ এলাকা থেকে বিজেপি ছেড়ে ১০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

তিনি বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভা থেকে পঁচেট অঞ্চল, মথুরা অঞ্চল এবং খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের নতুন পরিচালন কমিটি ঘোষণা করা হয়। নেতৃত্বের মতে, নতুন কমিটি গঠনের মাধ্যমে দলীয় সংগঠন আরও মজবুত হবে।
জনসভায় উপস্থিত ছিলেন—
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা
পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি
ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রণপ কর
জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস, গোলোকেশ নন্দ গোস্বামী, প্রণতি আচার্য
স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি
ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস
পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি
পঁচেট অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ মাইতি
সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ
মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি
মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী দাস প্রধান
খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্টুপদ নায়েক, উপপ্রধান সদরুল আমিন
সহ আরও বহু নেতৃত্ব।
সভা শেষে নেতৃত্বেরা জানান, মানুষের উপস্থিতি প্রমাণ করে তৃণমূলের প্রতি আস্থা আরও শক্তিশালী হয়েছে এবং আগামী দিনে সংগঠন আরও বিস্তৃত হবে।





