পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা গুলির মধ্যে দেশপ্রাণ ব্লক এক অন্যতম। এই ব্লকটি উপকূলবর্তী হওয়ায় মৎস্য চাষীদের সঠিক প্রশিক্ষণের অভাবে মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। গত তিন্দিন ধরে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মৎসচাষীদের নিয়ে উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির ২০ জন মৎস চাষীদের নিয়ে কাজলা জনকল্যাণ সমিতির প্রশিক্ষণ কক্ষে ” বিজ্ঞান সম্মত ভাবে নোনা জলে চিংড়ি, কাঁকড়া ও মাছ চাষ বিষয়ক ” প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণের প্রারম্ভিক বক্তব্য রাখেন উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির সভাপতি স্বপন পন্ডা । প্রশিক্ষনে ৩ দিনে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটি প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

এই প্রশিক্ষণ শিবিরে সম্পদ ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন প্রশান্ত মান্না, প্রসূন কুমার মাইতি,নন্দন প্রামানিক,হিমাদ্রি চন্দ্র প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির প্রাক্তন সহ সম্পাদক তাপসকুমার জানা।





