Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

দিঘায় চালু হল যাত্রী সাথী পরিষেবা: সূচনা করলেন জেলা পুলিশ সুপার 

পূর্ব মেদিনীপুরের জেলার পর্যটন শহর দিঘায় এবার চালু হোল যাত্রী সাথী অ্যাপ। বছরের যেকোন সময়ে দিঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোন ভাবে হোটেলে বাড়তি রুম ভাড়ার জুলুমবাজি ও এই পর্যটন শহরের বিভিন্ন দর্শনীয় এলাকা ঘুরতে যাওয়ার জন্যে কোনো সমস্যা পড়তে হবে না ।এবার হাতের মুঠোয় থাকা মোবাইলের যাত্রী সাথীতে এক ক্লিকেই হয়ে যাবে সব সমস্যার সমাধান।

পূর্ব মেদিনীপুর প্রশাসন সুত্রে দাবি করা হয়েছে যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি ‘যাত্রী সাথী’র পরিষেবা মেলে।

জানা গেছে দিঘা এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে যানজটও বেড়েছে।

তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ হোটেলে ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী পরিষেবার উদ্বোধন করা হলো আজ।

Related News

Also Read