Select Language

[gtranslate]
১৮ই ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ৩রা মার্চ, ২০২৬ )

চেন্নাই কাজে গিয়ে নিখোঁজ এগরার যুবক

নিখোঁজ সন্তানের সন্ধানে গোটা পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দা (ঘাঁটুয়া) গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চেন্নাই তে কাজ করতে গিয়েছিল এরেন্দা ঘাঁটুয়া গ্রামের বছর আঠারোর সুরথ সাহা। তারপর গত জুন মাস থেকে সুরথ সাহা আর বাড়ি ফেরেনি। পাশাপাশি, তাঁর ফোনও বন্ধ। এমনকি, তাঁর কোন হদিস পাওয়া যায় নি বলে পরিবারের দাবি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। পরিবারের তরফে সুরথের সন্ধানে সংবাদমাধ্যমের কাছে আবেদন করেছে পরিবার-সহ স্থানীয় এলাকাবাসী।

নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে দিশেহারা পরিবার। আমরা চিন্তা পড়ে গিয়েছি। ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে, জানি না। কোনও বিপদে পড়লো কি না, তা-ও বুঝতে পারছি না বলে দাবি নিখোঁজের পরিবারের। ছেলে কবে বাড়ি ফিরবে? তা নিয়েই হতাশায় দিন গুণছে গোটা পরিবার। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Related News

Also Read