দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের করের টাকা না দেওয়ায় বুধবার রাত্রে তিনটি হোটেলে তালা লাগাল পর্ষদ। এরজেরে রাতে সৈকত শহর দিঘায় ধুন্ধুমার কান্ড বেঁধে যায় ।

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে, হোটেলে আগত এক এক জন পর্যটক পিছু ১০ টাকা করে কর দিতে হবে।সেই করের টাকা না দেওয়ায় দিঘার তিনটি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাতেই। ঘটনাস্থলে যান দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশকর্তারা।

পুরানো দিঘায় হোটেল শ্যাম সুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান, পর্যটক পিছু যে কর জমা করতে হয়, সেই টাকা জমা না করায় নোটিস পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তার পরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, কোনও কারণে সরকারি কর জমা করতে পারেনি। তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় খুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা।যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয় ।

পর্যটকদের অভিযোগ তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি।ঘটনার স্থলে বিশাল পুলিশ বাহিনী আসেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেল গুলিকে খোলার ব্যবস্থা করে।





