Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

কুসুমপুর ও কানাইদীঘি গ্ৰাম পঞ্চায়েতে আমাদের পাড়া, আমাদের সমাধান

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এখন সারা রাজ্যজুড়ে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ও

উত্তর কাঁথি বিধানসভার অন্তর্ভুক্ত কাঁথি ৩ ব্লকের কুসুমপুর ও কানাইদীঘি গ্ৰাম পঞ্চায়েতে এলাকায় দ্বিতীয় পর্যায়ে চারটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো ।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি ৩ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কুসুমপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মান্তু কুমার জানা, কানাইদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান উমা গিরি ও উপপ্রধান শম্ভু পাত্র-সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে এলাকার প্রায় হাজার খানেক মানুষ তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ জানিয়েছেন, পথশ্রী ৩ স্কিমে এই এলাকায় ১৬২ খানা রাস্তা আমরা তৈরী করেছি। গ্রাম বাংলায় অনেক রাস্তা সম্পূর্ণ হয়েছে।

ছোটো খাটো কিছু কানেকটিং রাস্তা বাকি আছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আমরা ২৩ খানা ক্যাম্প করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা রয়েছে। প্রত্যেক পাড়ায় জল নিকাশি, পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত, রং, স্ট্রিট লাইটের মাধ্যমে এই ক্যাম্পগুলি সমাধান করা হচ্ছে। আগামী দু-তিন মাসের মধ্যে এই কাজগুলি সম্পূর্ণ করা হবে বলে দাবী পঞ্চায়েত সমিতির সভাপতির।

Related News

Also Read