প্রদীপ কুমার সিংহ
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ বারুইপুর থানা টংতলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয় অস্ত্রসহ চার দাগী দুষ্কৃতীদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাত্রে বারুইপুর থানায় একটি খবর আসে বারুইপুর টংতলার কাছে চারজন অচেনা যুবক ঘুরে বেড়াচ্ছে, বারুইপুর থানার পুলিশ এসআই তুহিন মন্ডলের নেতৃত্বে একটি টিম ওই জায়গায় যায় এবং চারজনকে প্রথমে আটক করে তাদের সঙ্গে কথা বলে কথা বলার সময় তাদের কথা অসংলগ্ন হওয়ায় তাদের দেহর তল্লাশি করে তাতে একটি ওয়ান শাটার বন্ধুক, একটি ভোজালি ,একটি বড় ছুরি সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

পুলিশ মনে করছে ডাকাতি করার উদ্দেশ্যেই ধৃত ব্যক্তিরা জড় হয়েছিল। ধৃত ব্যক্তিদের নাম জলম লস্কর(২৮), জুলফিকার মন্ডল (২৬), সুলতান চৌধুরী (২০) ও সনদ বৈরাগী (২২) এরা প্রাথমিকভাবে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি এলাকার ভাড়া থাকে।

এদের আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর পৌরসভা সহ বিভিন্ন এলাকায়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা আছে বলে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র ধারা মামলা সহ বিভিন্ন ধারায় মামলার রুজি করে পুলিশ। বুধবার ধৃত ব্যক্তিদের পুলিশের পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।





