Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

গ্রাম বাংলার মঞ্চে ঝড় তুলতে আসছে মনোনিকা অপেরার নতুন যাত্রাপালা “প্রেম বড় মধুর”

ইন্দ্রজিৎ আইচ 

 

দক্ষিণ ২৪ পরগনা এই বছরের দুর্গাপুজোর সপ্তমী-তে ‘মনোনিকা অপেরা’-র প্রযোজনায় দেখতে পাওয়া যাবে এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে যাত্রাপালা ‘প্রেম বড় মধুর’। এই ‘মনোনিকা অপেরা’-র প্রতিষ্ঠাতা হলেন অজিত চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনার লস্করপুর এর কালি বাজার অশোক ভবন তরুণ সংঘ ক্লাবে প্রেম বড় মধুর শুভ মহরত উপলক্ষ্যে মঙ্গল দীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পৌরপ্রতিনিধি সুশান্ত দাস, মনোনিকা অপেরার প্রতিষ্ঠাতা অজিত চক্রবর্তী, যাত্রাপালার প্রযোজিকা মনোনিকা চক্রবর্তী, যাত্রাপালার নায়ক শুভঙ্কর সাহা, নায়িকা মেঘনা হালদার সহ আরো অনেকে।

মঙ্গল দীপ প্রজ্জ্বলনের পর এক সাংবাদিক সম্মেলনে ‘প্রেম বড় মধুর’ এই যাত্রার রচনাকার তথা নিবেদক বাবলি ভট্টাচার্য জানান, “বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাত্রাপালা ও যাত্রাশিল্পীদের উন্নয়ন কল্পে বিবিধ প্রচেষ্টা চালালেও কোনো এক অজ্ঞাত কারণে বর্তমানে যাত্রাশিল্পে নতুন করে কোনো শিল্পী বা কলাকুশলীরা যোগ দিতে চাইছেন না।”

‘প্রেম বড় মধুর’-এর প্রযোজিকা মনোনিকা চক্রবর্তী জানালেন “রোমান্টিক ধর্মী এই যাত্রাপালা নিঃসন্দেহে যাত্রামোদী জনগণের মনোরঞ্জনে সমর্থ হবে বলে আমার বিশ্বাস।”

প্রযোজিকার তালে তাল মিলিয়ে ‘প্রেম বড় মধুর’-এর নায়ক শুভঙ্কর সাহা ও নায়িকা মেঘনা হালদার একযোগে জানালেন, “আশা করছি আমরা, এই যাত্রাপালায় আমাদের দুজনের অভিনয় দর্শকদের খুশি করতে পারবে” ।

এক প্রশ্নের উত্তরে মেঘনা বলেন বেশ কিছুদিন ধরে যাত্রাপালায় চুটিয়ে অভিনয় করছি ।এই প্রথমবার ছোটোপর্দার ধারাবাহিক ছেড়ে যাত্রাপালায় অভিনয় করতে চলে এলাম মানুষের ও দর্শকদের ভালবাসায়। সব মিলিয়ে জমে উঠবে দুই নায়ক নায়িকা শুভঙ্কর – মেঘনা র এই বছরের নতুন যাত্রা পালা প্রেম বড় মধুর।

Related News

Also Read