Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

স্বাধীনতা দিবস উপলক্ষে কুদি পাইওনিয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবি

স্বাধীনতা দিবস উপলক্ষে এগরা ১ ব্লকের কুদিতে অবস্থিত পাইওনিয়ার সোসাইটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রবিবার সকালে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে এই রক্তদান শিবিরে মানুষের ভিড় লক্ষ করা গেছে। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮৪ জন রক্তদান করেন । প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয় । প্রচন্ড গরমে মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতেই আজকের এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।

রক্ত সংগ্রহ করেন এগরা সুপার হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীরা। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক স্বরূপ দাস বলেন, দেশে স্বাধীনতা আনতে বিপ্লবীরা নিজেদের আত্মবলিদান দিয়েছেন। তাঁদের স্মৃতির উদেশ্যে আমরা আজ রক্তদান শিবিরে আয়োজন করেছি।

শুধু রক্তদান নয় সারা বছর ধরে এই সংস্থা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী বিমল শিট, শক্তিপদ সাউ, BMOH সঞ্জয় নারায়ণ ধাড়া প্রমুখ।

Related News

Also Read