Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

রামনগরের দক্ষিণ কানপুর মিলন উৎসবে খিচুড়ি ভোগ বিতরণ 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের দেপাল পঞ্চায়েতের দক্ষিণ কানপুর মালি ব্রিজের পাশে দক্ষিণ কানপুর সবুজ সংঘ প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রী শ্রী মনসা মাতার পূজার্চনার আয়োজন করেছিল। এই পূজা দ্বিতীয় দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এছাড়া ও উপস্থিত ছিলেন রামনগর -২ পঞ্চায়েত সমিতির সদস্য দেপাল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনুপ কুমার মাইতি, দেপাল পঞ্চায়েতের উপপ্রধান উত্তম মাইতি সহ বিশিষ্ট সমাজসেবী রাজেশ জানা ও দক্ষিণ কানপুর সবুজ সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আগত বিশিষ্ট অতিথি বৃন্দ।অতিথি দের বরণ পর্বের পর শ্রী শ্রী মনসা মাতার খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করা হয়েছিল। এই খিচুড়ি প্রসাদ বিতরণের শুভ সূচনা করেন বিধায়ক ওপ্রাক্তন মন্ত্রী অখিল গিরি।প্রায় পাঁচ হাজার মানুষকে খাওয়ানো হয়।

Related News

Also Read