প্রতিবছরের মতো এবছরও কাঁথি শিশু মহলে দু-দিন ব্যাপী রাখি তৈরি প্রতিযোগিতার আসর বসেছিল। কাঁথি ক্লাব গঙ্গাধর ভবন প্রাঙ্গণে গত ১৯শে জুলাই(শনিবার) শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপের এবং ২০শে জুলাই(রবিবার) অভিভাবিকাদের রাখি তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ধরনের ফুল, পাতা,চিনা বাদাম,গোটা কাঁচা সুপুরি, সুপুরি কুচি, কালোজিরা,জিরা,পোস্ত, গোলমরিচ সহ বিভিন্ন মসলাপাতি,এলাচ,লবঙ্গ,দারুচিনি,বিভিন্ন ধরনের ডাল,জুন,পাট,আকন্দ, কাঁচ ফল, সাবুদানা, পেঁপে বীজ,সূর্যমুখী বীজ,ভেরেণ্ডা বীজ সহ নানান ধরনের বীজ, আমন্ড,কিসমিস, কাজুবাদাম, খেজুর,পাস্তা,শ্যামা ঘাস,খড়, সুপুরি গাছের ছাল, আখরোটের খোলা,আইস ক্রিম স্টিক, পেঁয়াজের খোসা এমনকি কাঁচা লঙ্কার বোঁটাও রাখি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

প্রতিযোগীদের মধ্যে বিষয় বৈচিত্র্যে এবং উপকরণ ব্যবহারের ক্ষেত্রে একে অপরকে টেক্কা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতাগুলি পরিচালনা করেন সংস্থা-সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি, যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল, যুগ্ম সহ-সম্পাদিকা মহুয়া পণ্ডা,সদস্য সুব্রত সাহু, প্রশিক্ষক সীতেশ পণ্ডা,প্রশিক্ষিকা সুমতি বর্মন,পাপিয়া বর্মন,সুপ্তি দত্ত প্রমুখ।

সম্মাননীয়-সম্মাননীয়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেব কুমার দাস এবং রীনা দাস এবং গৌরহরি দাস। সংস্থা-সম্পাদক নটেন্দ্র নাথ মাঝি প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।





