ঐতিহাসিক কাজলাগড়ে কবি, গীতিকার, নাট্যকার ও সেটেলমেন্ট অফিসার দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৩ তম জন্মদিন পালন হল কাজলাগড়ে। বাজকুল মনীষী চর্চা কেন্দ্র,কাজলাগড় বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও বামনচক মির্জাপুর ডি এল রায় স্মৃতি সংঘ তিন টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এদিন পালিত হয় দ্বিজেন্দ্রলাল রায় জন্মদিন।প্রথমে ভগবানপুর-১ ব্লক অফিস প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দুপুরে। তাঁর স্মৃতি বিজড়িত কাজলাগড় কাজলা দিঘির পাড়ে স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় পরবর্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চর্চা কেন্দ্রের সভাপতি জীবন কৃষ্ণ দাস,সহ সভাপতি ডঃ প্রবাল কান্তি ভূঞ্যা, নারায়ণ চন্দ্র বেরা, সম্পাদক অশোক কুমার বর্মণ,সহ সম্পাদক সহস্ত্রাংশু দাস, কোষাধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল দাস, সদস্য চিত্তরঞ্জন ঘোড়ই,সুভাষ চন্দ্র ভূঞ্যা, আহম্মেদ উদ্দিন,অনুপম ধাড়া, অতিথি সুভাষ চন্দ্র দাস প্রমুখ। শ্রদ্ধা নিবেদন করেন বামনচক মির্জাপুর ডি এল রায় স্মৃতি সংঘ ও পাঠাগারের পক্ষে উৎপল মাইতি, মৃনাল কান্তি মাইতি। কাজলা গড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসু বিকাশ মাইতি, শিক্ষিকা মনিকা মাইতি, কাবেরী সাহু সিংহ ও ছাত্র- ছাত্রী বৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় তাঁর লেখা দেশাত্মবোধক সংঙ্গীত ও আলোচিত হয় তাঁর কর্মজীবনে কাজলাগড়ে স্মৃতি বিজড়িত নানা অধ্যায়। প্রসঙ্গত ডি এল রায় বর্ধমান রাজ স্টেটের সেটেলমেন্ট অফিসার হিসাবে কাজলাগড়ে ১৯৯০ সাল থেকে তিন বৎসর অবস্থান করেন স্ব পরিবারে।





