উল্টো রথ যাত্রার পূণ্য তিথিতে কাঁথি নান্দনিক ক্লাবের ৪৬ তম বর্ষে খুঁটি পূজোর মাধ্যমে শারদীয়ার উৎসবের সূচনা হল। বাঙালির শেষ্ঠ উৎসব “শ্রীশ্রী দূর্গা পূজার” শুভারম্ভ হলো। মাঙ্গলিক অনুষ্ঠানের পর খুঁটি উত্তোলন হয়।

খুঁটি পূজোয় অংশ গ্রহণ করেন ক্লাব সম্পাদক ও কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, ছিলেন ক্লাবের পূজা কমিটির সম্পাদক শ্যামল দাস , রামচন্দ্র পণ্ডা সহ অন্যান্য ক্লাবের সদস্য বৃন্দ।

সৌমেন্দু বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটা তাঁদের ৪৬ তম দুর্গোৎসব। প্রতিবছরই আমরা নতুন চিন্তাভাবনায় পূজা মন্ডপকে সজ্জিত করি। এবার বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী সত্যজিৎ রায়ের শিল্পকলায় মন্ডপ সজ্জিত হবে। দ্বিতীয়া তিথিতে পূজা মন্ডপের উদ্বোধন হবে।
Post Views: 70





