Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

রথযাত্রায় খুঁটিপুজো এগরার নবরূপ ক্লাবে

খুঁটিপুজো হল দুর্গাপুজোর একটি আচার যা রথযাত্রার দিন বা তার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়। মণ্ডপ তৈরির জন্য খুঁটি পোঁতার আগে এই পুজো করা হয়। খুঁটিপুজোর ধারনাটি এসেছে বহু পুরোনো এক রীতি থেকে।

রথযাত্রার পূণ্য তিথিতে জেলার বড় বাজেটের পুজো মন্ডপ তৈরি শুরু হলো খুঁটিপুজোর মধ্যে দিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা নবরূপ এবার ১৫তম বর্ষ। তাঁদের এ বছরের দুর্গাপূজার মন্ডপের থিম বেনারস ঘাট লাইভ আরতি, লেজার লাইট ও সাউন্ড শো।

ক্লাবের সম্পাদক মিন্টু কুমার দাস

জানান, এবছর তাঁদের পুজোর বাজেট ২১ লক্ষ টাকা। খুঁটি পুজো উপলক্ষে জাঁকজমক পূর্ণ পুজোর মধ্যে দিয়ে মণ্ডপ তৈরীর কাজ শুরু হলো। আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহকুমা ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল। এবারের পুজো মহকুমার মধ্যে শ্রেষ্ঠ পুজোর দাবিদার নবরূপ ক্লাব। শুধু পুজো নয় সারাবছর এই ক্লাব রক্তদান, বস্ত্রদান, অন্নদান, বৃক্ষরোপন কর্মসূচির মধ্যদিয়ে মানুষের পাশে থাকে।

Related News

Also Read