Select Language

[gtranslate]
১৯শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ৪ঠা মার্চ, ২০২৬ )

এগরায় শহরে রক্তদান শিবির

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ড এ দেবযানী ভাণ্ডারের উদ্যোগে এগরা শহরের সর্ব বৃহৎ এক বড়ো মাপের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন পুরুষ মহিলা মিলে প্রায় সাড়ে পাঁচশো জন রক্তদাতা রক্ত দান করেন। এগরা, কাঁথি ও নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। প্রসঙ্গত, রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। উদ্যোক্তারা সবাইকে আহ্বান ও ধন্যবাদ জানিয়েছেন।

এদিন শিবিরের উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরার আইসি অরুণ কুমার খাঁ, এগরা পুরসভার কাউন্সিলর যথাক্রমে শেখ সুরাজ আলী, জয়ন্ত সাউ, বিশিষ্ট সমাজসেবী বীরেন নায়ক এবং সংস্থার কর্ণধার সুকুমার খাটুয়া ও শুভব্রত খাটুয়া-সহ বিশিষ্টজনেরা।

Related News

Also Read