Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

দূর্গাপুর তারা মায়ের মন্দিরে রথ প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুট পঞ্চায়েতের দূর্গাপুরে সোমবার রথ প্রতিযোগিতার আয়োজন করা হয়।দূর্গাপুর ক্লাব আনন্দময়ী তারা মা ও শনি বাবা পূজা কমিটির উদ্যোগে প্রথম বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।

তারা মায়ের মন্দিরে সংলগ্ন এলাকায় প্রতিযোগিতাকে কেন্দ্র করে নয়াপুট অঞ্চলের বিভিন্ন এলাকার পাশাপাশি কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০টি রথ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলো।প্রতিযোগিতার বিচারক ছিলেন অঙ্কন শিল্পী ইন্দ্রনীল সামন্ত,আইনজীবি রামকৃষ্ণ পন্ডা ও সুস্মিতা সামন্ত।

দূর্গাপুর ক্লাব আনন্দময়ী তারা মা ও শনিবাবা পূজা কমিটির স্পোর্টস সম্পাদক শুভজিৎ মাইতি জানিয়েছেন প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত।জানান প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় ছাড়াও পরে ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।এছাড়াও সকল অংশ গ্রহনকারী কে স্বান্তনা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি দিলীপ মাইতি,সহ সভাপতি দেবু মাইতি,কমিটির সদস্য সুব্রত মাল,মধূসুদন শীট,রাধাকৃষ্ণ ভুঞ্যা প্রমুখ।

 

অনুষ্ঠানটি পরিচালনায় করেন কল্যান মাইতি,প্রভাংশু ধাউড়িয়া,রামকৃষ্ণ মাল,শংকর মাইতি,শ্রীকৃষ্ণ মাইতি,অসীম ভুঞ্যা প্রমুখ সদস্য।

Related News

Also Read