Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

বাড়ি বাড়ি চুরি:বানজারা মহিলা গ্রেফতার

পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে কিছুদিন ধরে দিনে দুপুরে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার ভিত্তিতে কাঁথি থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার তাঁতিগেড়িয়ার বাসিন্দা শিখা সিং কে গ্রেফতার করে।

 

ধৃতকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তার জামিনের আবেদন খারিজ করে জেল হাজতের নির্দেশ দেন।

 

সূত্রের খবর এই বানজারা মহিলা কোন একটি শিশুকে নিয়ে ভিক্ষা করতে বেরাতো। গৃহস্থ বাড়িতে গিয়ে প্রথমে ওই বাচ্চাটিকে ছেড়ে দিলে সে ঘরের মধ্যে ঢুকে যায়। সেই বাচ্চাকে ধরার অছিলায় ঘরে ঢুকে পড়তো তার মা। সুযোগ বুঝে ঘরের আলমারির তালা ভেঙে টাকা পয়সা ও গয়না নিয়ে চোখের পলকে ব্যাপাত্তা হয়ে যেত।

 

জানা গেছে এর আগে দু একবার প্রতারিতরা এই হাতেনাতে ধরে ফেলে। তখন হাতেপায়ে ধরে বেরিয়ে যায়।এর পরেও বহু বাড়িতে চুরির ঘটনা ঘটে।তার ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ নজরদারি করে ওই মহিলাকে চিহ্নিত করে। তারপরেই তাকে গ্রেফতার করে।

Related News

Also Read