Select Language

[gtranslate]
২২শে ফাল্গুন, ১৪৩২ শনিবার ( ৭ই মার্চ, ২০২৬ )

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সহবাস:গ্রেফতার যুবক

চাকরি দেওয়ার নাম করে একাধিকবার সহবাস ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলো এক যুবক। হলদিয়ার সুতাহাটা থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা লক্ষ্মীপদ দাসকে গ্রেফতার করলো হলদিয়া মহিলা থানর পুলিশ।

 

ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। গত ৯ জুন মহিলা থানায় প্রতারিত মহিলা লক্ষ্মী দাসের বিরুদ্ধে ৪০ হাজার টাকা চাকরি দেওয়ার নাম করে নেওয়া এবং একাধিকবার সহবাস করার অভিযোগ দায়ের করে। টাকা চাইতে গেলে তাকে মারধোর করে।

 

অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ তদন্তে নেমে লক্ষ্মীপদ দাস কে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Related News

Also Read