Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

প্রতারক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ

প্রদীপ কুমার সিংহ

 ফিল্মি কায়দায় প্রতারক দুর্গাপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করে বারুইপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর বারুইপুরে এক গাড়ি ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করে বর্ধমান জেলার দুর্গাপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কাছে সে ৫ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারিত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করে।

 

বুধবার রাত্রে প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলেকে গ্রেফতার করে বারুইপুর থানায় নিয়ে আসে। প্রসঙ্গত

গাড়ির ফাইন্যান্স এর কাগজ জাল করে ৫ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাত এর অভিযোগ উঠেছিল দুর্গাপুর পুরসভার তৃণমূল এর প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে। বারুইপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিত তমাল হালদার। তিনি বারুইপুরের সালেপুরের বাসিন্দা।

 

এরপরে বারুইপুর থানার পুলিস এসআই দিব্যেন্দু পাল এর নেতৃত্বে একটি দল দুর্গাপুর এলাকায় যায় বুধবার রাতে তল্লাশি চালানোর জন্য পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এর বাড়িতে। সেই বাড়িতে দরজায় তালা দেওয়া ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় দরজায় নক করে প্রথমে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে ঘরের ভেতর আলো জ্বলছে। আবার নক করে কিন্তু কেউ বেরিয়ে না আসায়,পাঁচিল বেয়ে ঘরের ভেতর ঢোকে। তারপর মানষ রায়ের মাকে প্রথমে জিজ্ঞেস করে ছেলে কোথায়? তিনি অসংলগ্ন কথা বলায় পুলিশ বাড়িটি তল্লাশি শুরু করে। বাড়িটি তিনতলা ছিল। একতলা,দোতলা,তিনতলায় পুলিশ তলাশী শুরু করে শেষে তিন তালা ছাদে যায় সেখানে কাউকে দেখতে না পেয়ে তিন তলার চিলে কোঠার ছাদে যখন দেখার জন্য যায় তখন দেখে মানষ বাবু বৃষ্টির মধ্যে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে পরে তার ছেলেকেও সেখান থেকেই ও গ্রেপ্তার করে নিয়ে আসে বারুইপুর থানায়।

 

প্রতারিত তমাল বাবু গাড়ি কেনা বেচার ব্যবসা করেন। প্রসঙ্গত, এর আগে ১৮ ফেব্রুয়ারী দুর্গাপুর থানার পুলিস আর্থিক প্রতারণার অভিযোগে ওই কাউন্সিলর ও তার ছেলেকে গ্রেপ্তার করেছিল।এই মানস রায় দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বারুইপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃত ব্যক্তিদের বিভিন্ন মামলা রুজু করে বারুইপুর মহাকুমা আদালতে তোলে। পুলিশের পক্ষ থেকে আদালতের বিচারকের কাছে ৭ দিনের জন্য নিজেকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

Related News

Also Read