মেধাবীদের উচ্চশিক্ষার দিশা দেখিয়ে সাফল্যের সঙ্গে দু দিনের এডুকেশন এক্সপো ২০২৫ সমাপ্তি হলো। শনিবার উপস্থিত হয়ে গুরু সম্মান প্রদান করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।

উপস্থিত ছিলেন কাঁথির মুসলিম গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী শাসমল, প্রধান শিক্ষক অমলেন্দু হাজরা, শুভেন্দু বিকাশ গিরি, প্রধান শিক্ষিকা কুহেলী মিশ্র প্রমুখ।

শুক্রবার রিলায়বেল এর সহযোগিতায় মুশকিলাসান আয়োজিত দু দিনের এডুকেশন মেলা শুরু হয়। ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে এই মেলার উদ্বোধন করেন প্রধান শিক্ষক অসীম কুমার ত্রিপাঠি। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুব্রত মাইতি, শুভাশিস আচার্য, রিলায়বেল এর পক্ষে প্রদ্যুৎ সামন্ত প্রমুখ। এই মেলায় ৩২ টি স্টল উচ্চশিক্ষায় আগ্রহী ছেলেমেয়েদের দিশা দেখিয়ে সাফল্য অর্জন করেছে। কাঁথি শহরে এই ধরনের মেলা সর্বপ্রথম। সমস্ত বিষয়ে সুযোগ-সুবিধা তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে। তারাই দিশা পেয়ে খুশি বলে জানা গেছে।





