Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

কানাইদিঘীতে সমবায় সমিতির দখল করলো তৃনমূল

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির।রবিবার সকাল থেকে পরিচালন কমিটি নির্বাচনে কড়া নিরাপত্তায় সকাল থেকে ভোট গ্রহণ চলে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 

ভোটগ্রহণ শেষ হলে গণনা হয়। মোট ৪০ জন ডেলিগেট আসনের মধ্যে তৃণমূল সমর্থিত ২২ জন প্রার্থী জয় লাভ করে। বিরোধী বিজেপি ও সিপিএম মোট১৮ টি আসনের জয় লাভ করে। কাজেই এই সমবায় সমিতি তৃণমূলের দখলে থাকল।

 

তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি ও কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিতারানী সাউ, কানাইদিঘী অঞ্চল তৃণমূলের সভাপতি সম্ভুরাম পাত্র ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। তৃণমূল নেতাকর্মীরা এই জয়ের জন্য জয়উল্লাসে মেতে উঠে।

Related News

Also Read