মন্দারমনি পর্যটন কেন্দ্রে আত্মগোপন করে থাকা দুষ্কৃতকারী কে গ্রেফতার করল মন্দারমনি থানার পুলিশ। গোপনে খবর পেয়ে একটি বেসরকারি হোটেলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবক মালদা জেলার মুথাবাড়ি থানা এলাকার মুথাবাড়ি রায়পাড়ার বাসিন্দা কৌশিক রায় কে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে দেখছে এই যুবক এর সঙ্গে আর কারা যুক্ত আছে। এই যুবক প্রকৃত কবে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, কোথাও কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে মন্দারমনি থানার পুলিশ।
Post Views: 48





