Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

জয়েন্ট বিডিওর নাম করে টাকা চেয়ে চাকুরীর প্রলোভন

এবার জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের ফোন করছে প্রতারকেরা।তাদের মোটা টাকা দিলেই নাকি মিলবে সরকারি চাকরি। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে।

 

পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার অভিযোগ করেছেন তাঁর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের কাছে ফোন করছে প্রতারকেরা ।জানা গেছে এই প্রতারকেরা জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করে চাকুরী দিতে টাকা চাইছে।

 

ফোনের ওপার থেকে বলছেন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। প্রধান উপপ্রধানদের নামেই নাকি চাকরি এসেছে। আপনারাও করতে পারেন বা আপনার আত্মীয় পরিজনকেও দিতে পারেন। দ্রুত টাকা দিন জেলা শাসকের দপ্তরে গিয়ে নাম পাঠাতে হবে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিওর দারস্ত হয় তারা পরে বিষয়টা জানতে পেরে জয়েন্ট বিডিও পলাশ পদ্মার পাঁশকুড়া থানা তে লিখিত অভিযোগ জানায়।

Related News

Also Read