মহাসমারোহে মাউন্ট লিটেরা জি স্কুলের ১১ তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল।শুরুতেই বিদ্যালয়ের সভাপতি চিন্তামণি মন্ডল তার বাবা ও মায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় সংগীত পরিবেশন ও জ্ঞান প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বসমী দক্ষানন্দজি ও বিদ্যালয়ের সভাপতি চিন্তামণি মন্ডল। উপস্থিত ছিলেন পশুপতি মন্ডল ট্রাস্ট কমিটির সম্পাদক কস্তুরী মন্ডল, বিদ্যালয়ের সহ-সভাপতি শুভজিৎ মন্ডল, ডাঃ সৈকত মন্ডল, বিদ্যালয়ের অধ্যক্ষ ডাঃ যোগেশ মাহেশ্বরী, এডমিন অতনুকা মন্ডল, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক বানেশ্বর দাস, হৃষিকেশ সাউ সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এদিনের অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি চিন্তামণি মন্ডল, স্বামী দক্ষানন্দজী মহারাজ। বিদ্যালয় এর অগ্রগতি, সাফল্য, এবং আত্যধুনিক পরিকাঠামোর কথা তুলে ধরেন এডমিন সুতনুকা মন্ডল।
অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের ও ক্রীড়া এবং সংস্কৃতিক প্রতিযোগিতায় সকলদের পুরস্কৃত করা হয়। এই বার্ষিক অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের অংকন ভিন্ন ধরনের মডেল দিয়ে প্রদর্শনী করা হয়েছে। যা ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা মন্ডলীকে অনুপ্রাণিত করেছে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এর মাধ্যমে দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।






