Select Language

[gtranslate]
২০শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ৫ই মার্চ, ২০২৬ )

বেহাল ট্রান্সফরমার পরিবর্তন হলো সুপ্রকাশ গিরির তৎপরতায়

প্রধান সুপ্রকাশ গিরির তৎপরতায় কাঁথি শহরে বজ্রপাতে বেহাল হয়ে যাওয়া ট্রান্সফরমার দ্রুততার সঙ্গে পরিবর্তন হল। পাশাপাশি ঝড়ে ভেঙে পড়া বিদ্যুতের খুঁটিও লাগানো হলো। দ্রুততার সঙ্গে বিদ্যুৎহীনতা থেকে মুক্তি করার জন্য এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন পৌর প্রধান সুপ্রকাশ গিরিকে।

সূত্রের খবর কাঁথি শহরে জুনপুট রাস্তার মোড়ে একটি ট্রান্সফরমার বাজ্রপাতে পুড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরাতন দিঘা বাস স্ট্যান্ড সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। পুরসভার কাউন্সিলর পম্পা জানা মাইতি ও প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতির  কাছে এলাকাবাসী  অভিযোগ জানালে তাঁরা বিষয়টি সঙ্গে সঙ্গে পৌর প্রধানকে জানান।

পুরসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রদীপ কুমার মান্নাকে দায়িত্ব দেন পৌর প্রধান। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকে দ্রুততার সঙ্গে পুড়ে যাওয়ার ট্রান্সফরমার পরিবর্তনের জন্য জানান। পুরসভার বিদ্যুৎ বিভাগের তৎপরতায় ট্রান্সফর্মার বসিয়ে রাত্রিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

পাশাপাশি পদ্মপুকুরিয়ার একটি বিদ্যুতের খুঁটির ঝড় হওয়ায় ভেঙে পড়ে।সেই খুঁটিটিও দ্রুততার সঙ্গে পরিবর্তন করা হয়। যার ফলে তীব্র গরমে পৌরবাসী দুর্ভোগের থেকে মুক্তি হয়। এর জন্য পুরবাসী অভিনন্দন জানিয়েছেন পৌর প্রধান এবং পুরসভার বিদ্যুৎ বিভাগকে।

Related News

Also Read