Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ১৩ই মার্চ, ২০২৬ )

গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন।

গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর কাঁথি শাখা  আয়োজিত রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। কাঁথি শহরে বিশিষ্ট আইনজীবী মাসুদ মল্লিকের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের প্রতীকৃতিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উপস্থিত ছিলেন সংঘের সভাপতি এস মহিউদ্দিন, সম্পাদক দিলীপ জানা, দিপক হোতা,দেবাশীষ প্রধান, নটেন্দ্রনাথ দাস, সুনিতা রায় প্রধান, বিকাশ চন্দ্র,তপতি মিশ্র, অধ্যাপক অরুন দাস, কৃষ্ণপদ পঞ্চাধ্যায়, মহায়া জানা,ইভা মাইতি, অরনি জানা মল্লিক, শিউলি নন্দ গোস্বামী, মঞ্জির বাগ, বিরথ মন্ডল   সহ একাধিক বিশিষ্ট কবি ও সাহিত্যিক বৃন্দ। সকলে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করে সাহিত্য বাসরে কবিতা গল্প পাঠ করেন এবং সংগীত পরিবেশনের মাধ্যমে মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

Related News

Also Read