Select Language

[gtranslate]
১৯শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ৪ঠা মার্চ, ২০২৬ )

দীঘায় সমুদ্রে স্নানে নেমে মৃত্যু পর্যটকের।

দীঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে সলিল সমাধি হলো এক পর্যটকের।মঙ্গলবার নিউ দীঘা শিয়ালঘাটে স্নানে নামে বিহারের পাটনার সরিষাপদ এর বাসিন্দা অবিনাশ কুমার। তলিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিউ দিঘার ওশিয়ানা ঘাটে তার দেহ ভেসে আসে। তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই পর্যটক মদ্যপ অবস্থায় স্নানে নেমেছিল। সেই কারণে এই বিপর্যয় ঘটেছে।

Related News

Also Read