Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। সম্মাননা জ্ঞাপন ও চশমা বিতরণ ।।

মহালয়ার দিন দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও কাজলা কো- অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির মুখ্য আয়োজনে নবনির্বাচিত পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিককে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রথমে কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মানিত করেন সমিতির সভাপতি অসীম দাস,সহসভাপতি জনাব আকবর আলী খান, সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, কোষাধ্যক্ষ প্রণয় পাল, তপন সাহু প্রমুখ।

কাজলা সমবায় সমিতি পক্ষ থেকে ম্যানেজার রঞ্জন কুমার মজুমদার ও প্রাক্তন সম্পাদক বন্দন দাস, কাজলা ফনীভূষণ পাঠাগারের পক্ষ থেকে সভাপতি জয়ন্ত কুমার পন্ডা সম্পাদক শিব শংকর
পডিয়ালি, সারদাময়ী শিশু শিক্ষা নিকেতন পক্ষ থেকে সভাপতি ভূপতিচরণ দাস সম্পাদক সুবীর দাস,ও তপোবন শিশু আবাসের পক্ষ থেকে আবাসিক বৃন্দ সভাধিপতিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়া উত্তর সরদা ও হিঞ্চি গ্রাম সংসদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় ।

এরপর প্রায় ৩০০ জন মানুষ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এই কাজে সহযোগিতা করেন কলকাতা ভিশান আর এক্স ল্যাব।


অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সমিতির সাধারণ সম্পাদক স্বপন পণ্ডা। উপস্থিত ছিলেন সরদা ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়না ব বেগম দক্ষিণ সরদার গ্রাম পঞ্চায়েত সদস্য সমীর পান্ডব ও সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ প্রায় ৫০০ জন গ্রামবাসী ।


সভার শেষে সমিতির সভাপতি অসীম দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related News