Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির

পূর্ব মেদিনীপুর জেলার সব কটি ব্লাড ব্যাংকের রক্তের অভাব দেখা দিয়েছে। বাদ পড়েনি কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক । অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সরাসরি রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। এক প্রকার বলা যেতে পারে লিভিং ব্লাড ব্যাংক তৈরি করেছে সংগঠন।  প্রতিনিয়ত থ্যালাসেমিয়া শিশু সহ বিভিন্ন রোগে আক্রান্ত এবং অপারেশন ও গর্ভবতী মায়েদের জন্য রক্তের প্রয়োজন হয়ে পড়ছে। এক্ষেত্রে রোগীরা যেমন কষ্ট পাচ্ছেন তেমন তার পরিবারে লোকজন ও  খুব হয়রান হচ্ছেন। ফলে অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন  সংগঠনের স্বেচ্ছাসেবীরা  নিজে রক্ত দিচ্ছেন এবং রক্ত দাতাদের নিয়ে সে ব্লাড ব্যাংকের রক্ত দিচ্ছেন । এমন পরিস্থিতিতে  সংগঠনের পক্ষ থেকে বিশেষ আবেদন জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাগণ।

  রক্তদানের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন । সবাই মানুষ মানুষের জন্য একে অপরের বিপদের দিনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছেন। যারা স্বেচ্ছায় মুমূর্ষ রোগীদের রক্তদান করতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন সংগঠনের সভাপতি মনজুর রহমান খান ও সম্পাদক শেখ নুর ইসলাম।

Related News