Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা।

প্রদীপ কুমার সিংহ :- সারা দেশে ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর বিভিন্ন সংগঠনের দ্বারা এই দিনটি পালিত হয়।
বারুইপুর মহকুমার শাসক সুমন পোদ্দার জাতীয় পতাকা উত্তোলন করেন বারুইপুর মহাকুমা শাসকের অফিসে ছাদে। উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর রাখি পাল সহ বিভিন্ন আধিকারিকগণ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশিক্ষণ শিবিরে এই দিন একটি স্বাধীনতা দিবস উপলক্ষে বারুইপুরের তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় মনোজ্ঞ অনুষ্ঠান হয়।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিশ পুস্পা জাতীয় পতাকা উত্তোলন করেন বারুইপুর জেলা পুলিশ অফিসের মাঠে। বারুইপুর পোস্ট অফিসের কর্মীবৃন্দগণ এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে বারুইপুরের রাজপথে। বারুইপুর প্রেসক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বারুইপুর পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপিতা শক্তি রায় চৌধুরী উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপিতা পৌর মাতাগন। বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর মাতা পিতা গণ ও ক্লাব সংগঠনগুলি জাতীয় পতাকা উত্তোলন করে নিজেদের এলাকায়। বারুইপুর পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মল্লিকের নেতৃত্বে অভিনব একটি মিছিল করে বারুইপুর রাজপথে হয়ে নিজেদের ওয়ার্ড পরিক্রমা করে। এই মিছিলে প্রায় ১০০ ফুটের একটি জাতীয় পতাকা এলাকার মহিলাবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় বহন করে। যা দেখে বারুইপুর বাসী অভিভূত হয়েছে।

পাশাপাশি বারুইপুর মাদারাট পোস্ট অফিসে সামনে একটি অনুষ্ঠান হয় শ্রীধর দাসের উদ্যোগে। এই অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিদের সম্বর্ধনা করা হয়। তাছাড়া গান,নাচ, আবৃতি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়।বারুইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় সহ সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয় এখানে। অনুষ্ঠানটি শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ তা শেষ হয় দুপুর দুটোর সময়। এই অনুষ্ঠান এলাকার মানুষ দেখে অভিভূত হয়। শ্রীধর দাসের সঙ্গে কথা বলে জানতে পারা যায় ১৯৮০ সাল থেকে স্বাধীনতা দিবসের দিন বারুইপুর তথা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার গুণীজন ব্যক্তিদের সম্বর্ধনা দেন। তাছাড়া শ্রীধর বাবু সারা বছরই সামাজিক মূলক কাজ করে রক্তদান শিবির বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির চক্ষু পরীক্ষার শিবির দুঃস্থ দের বস্ত্র দান ইত্যাদি করে।

পাশাপাশি বিভিন্ন স্কুলে ও জাতীয় পতাকা উত্তোলন করে। বারুইপুরে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চিল্ড্রেন সেন্টার স্কুল এই দিন ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের মাঠে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কেউ নাচে কেউ গানে কেউবা স্বাধীনতা সম্পর্কে দিবস সম্পর্কে ইংরেজিতে বক্তব্য দেয়। বেশ মনোরম পরিবেশে এই অনুষ্ঠান স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার মানুষ দেখে খুবই আনন্দিত হয়।

Related News