পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এই প্রথম বার তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি।আর সেই আনন্দে আজ সকালে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আবির খেলা হল গণনা কেন্দ্রের বাইরে।

শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি র পাশাপাশি এই ব্লকের ৩টি জেলা পরিষদ আসনের দুটিতে জয়লাভ করে বিজেপি একটি আসনে জয় লাভ করে তৃণমূল।
জানা গেছে জেলা পরিষদের একটি আসনে শহীদ মাতঙ্গিনী হাজরার নাতি রাজেশ হাজরা প্রার্থী করেছিলো তৃণমূল ।
শাসক দলের প্রার্থী রাজেশ হাজরাকে হারিয়ে দেয় প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমানে বিজেপি প্রার্থী বামদেব গুচ্ছাইত।


Post Views: 59





