Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। স্বামীর দেহ ৬ টুকরো করে ছড়ালো স্ত্রী ।।

প্রদীপ কুমার সিংহ :- প্রাক্তন নৌ সেনার দেহ উদ্ধার করার ৪৮ ঘন্টা মধ্যেই খুনিদের গ্রেফতার করলো বারুইপুর থানা পুলিশ।

মৃত ব্যক্তির নাম উজ্জ্বল চক্রবর্তী। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত সালেপুর প্রান্তিক আবাসনে। এই খুনের ঘটনায় বারইপুর পুলিশ জেলার সুপারেটেন্ডেন অফ পুলিশ মিসেস পুষ্পা শুক্রবার বারুইপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করে বলেন পরীক্ষার ফি দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাধে। বাবা ও ছেলের মধ্যে।

বাবার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩ হাজার টাকা চায় ছেলে রাজু চক্রবর্তী। মদ্যপ অবস্থায় ছিলেন উজ্জ্বল বাবু। ছেলেকে মারেন। পালটা বাবাকে ধাক্কা দেয়। তাতেই উজ্জ্বলবাবু পড়ে গেলে তার গলা টিপে ধরা হয়। শ্বাসরোধ করে খুন।



মারা গিয়েছে বুঝতে পারলে মা ছেলে হতভম্ব হয়ে পড়ে। দেহ লোপাটের পরিকল্পনা করে। বাড়িতেই ছিল করাত। তা দিয়ে দেহ ছয় টুকরো করা হয়। তারপর তা বস্তাবন্দি করে সাইকেলে চাপিয়ে দেহের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলে আসে।

ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ ১৫ তারিখ ভোরবেলা নিখোঁজ ডাইরি করা হয়। ছেলে ও মাকে আজ সকাল থেকেই দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই ভেঙে পড়ে দুজনেই।

অবশেষে খুনের কথা স্বীকার করে তারা। দেহের বাকি অংশ পাওয়া গেলেও কোমর ও পা এখনো পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে আরো খবর রবিবার এ ব্যাপারে আরো তদন্ত করবে দেহের বাদবাকি অংশ পাওয়ার জন্য।

Related News

Also Read