পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেঁড়িয়াচ গ্রামের বাসিন্দা শিক্ষক বাপ্পা বর্মন নিজের বাড়ির কিচেন রুমে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। আত্মঘাতী ওই শিক্ষক কাঁথির ভবানীচক অঘর চাঁদ হাইস্কুলে শিক্ষকতা করতেন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো সোমবার রাতেও স্বামী- স্ত্রী একই বিছানায় শুয়ে ছিলেন। মঙ্গলবার ভোরে এই শিক্ষকের স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। তিনি দেখেন বিছানায় স্বামী বাপ্পা বর্মন নেই।

তারপরেই খোঁজ করতে গিয়ে দেখতে পায় বাড়ির কিচেন রুমে ( রান্না ঘরে) গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে। মৃত শিক্ষকের স্ত্রীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা সহ আশেপাশের লোকজন উপস্থিত হয়। ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ প্রশাসন উপস্থিত হন।
পুলিশ শিক্ষকের মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান বলে জানিয়েছেন, কোলাঘাট থানার অফিসার- ইন-চার্জ ইমরান মোল্লা। তিনি আরও জানান , মৃত শিক্ষক এর নামে একটি কেস চালু হয়েছে ।যাহার U/D কেস নম্বর ৬৪/২২ । ঠিক কি কারণে এই আত্মহত্যা শিক্ষকের এখনও পর্যন্ত জানা যায়নি বলে ইমরান বাবু জানান। মাধ্যমিক স্তরের একজন শিক্ষকের এই ধরনের আত্মহত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






