Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিজেপি নেতা খুনের আসামি ছোট ভাইকে নিয়ে পুনর্নিমান করল পুলিশ

প্রদীপ কুমার সিংহ

বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনার রিকনস্ট্রাকশন করার জন্য খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজিবের ভাই সন্দীপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নিল বারুইপুর থানার পুলিশ। জেল হেফাজতে থাকা সন্দীপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর মহকুমা আদালতে সোমবার আবেদন জানায় বারুইপুর থানার পুলিশ।

বিচারক অভিযুক্ত সন্দীপ বিশ্বাসের চার দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন। নিজেদের হেফাজতে নেওয়ার পরেই সন্দীপ বিশ্বাস কে জেরা করে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। খুনের ঘটনার আগের রাতেই রাজীব বিশ্বাস তার বাবা নিতাই বিশ্বাসের গলা টিপে খুন করার চেষ্টা করেছিল বলে পুলিশি জেরায় জানিয়েছে সন্দীপ। ঘটনার দিন দাদাকে সে খুন করতে চাইনি। কিন্তু উত্তেজনাবশত সেদিন ওই ঘটনা ঘটে যায়। পুলিশ সন্দীপকে জেরা করে খুনের ঘটনায় থাকা অধরা দুই অভিযুক্ত সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করে। পুলিশি জেরায় সন্দীপ সেদিন রাতের ঘটনায় সন্দীপ তার বাবা নিতাই বিশ্বাস ছাড়াও ঘটনাস্থলে থাকা আরও এক ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেও চতুর্থতম ব্যক্তি সম্পর্কে সে কোন তথ্য দিতে পারিনি। পুলিশ মনে করছে পরিবারের সদস্য ছাড়াও সন্দ্বীপের পরিচিত তৃতীয় ব্যক্তির সঙ্গেই এসেছিল চতুর্থ ব্যক্তি।

বিজেপির বুথ সভাপতি খুনেরে পুনর্নির্মাণ । গত আগস্ট মাসের ১১ তারিখ বারুইপুরে 15 নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড বুধ সভাপতি খুনহন । খুন রাজীব বিশ্বাস (২২) বৎসর), বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির ১৫ নং ওয়ার্ডের ১২৯ নং বুথের সভাপতি। বিজেপির অভিযোগ ৮ই আগস্ট রাত্রে বিজেপি পার্টি করার অপরাধে রাজীব কে তাঁর বাড়ীতে নৃশংসভাবে পিটিয়ে খুনের ঘটনায় ঘটে। রাজীব বিশ্বাস বাবা নিতাই বিশ্বাস,ছোট ছেলে সন্দ্বীপ বিশ্বাস কে আগেই গ্রেফতার করে পুলিশ। সঙ্গে আরো দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে বিজেপি বুথ সভাপতি কে বাঁশ দিয়ে পেটাতে । মঙ্গলবার দুপুরে বারইপুর সংশোধনাগার থেকে রাজীব বিশ্বাসের ভাই সন্দীপ বিশ্বাস কে ঘটনাস্থলে নিয়ে আসা হয় ঘটনার পুনঃনির্মাণ করা হয় বারুইপুর থানার পক্ষ থেকে।

Related News

Also Read