প্রদীপ কুমার সিংহ
১ এপ্রিল থেকে ১৫ মে তারিখ পর্যন্ত অঞ্চলে আঁচল কর্মসূচি চলছে পশ্চিমবাংলার প্রতিটি জেলায় প্রতিটা অঞ্চলে। অঞ্চলে আঁচল এই কর্মসূচিতে প্রতিটি গ্রাম প্রতিটি ব্লক প্রতিটি পৌরসভা কর্পোরেশন এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছে এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব মহিলাদের প্রকল্প আছে সেইগুলি কে কতটা সুবিধা পাচ্ছে বা কতটা সমস্যায় আছে তা কিভাবে সমাধান করা যায় তারই সেই নিয়ে আলোচনা কর্মসূচি চলছে।শুক্রবার বারুইপুর পশ্চিম মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বারুইপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আপ্যায়ন কমপ্লেক্সে অঞ্চলে আঁচল একটি কর্মসূচিতে পশ্চিমবাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে গিয়ে মহিলা কর্মীরা যাতে মানুষের সঙ্গে সঠিক কথা বলতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।অঞ্চলে আঁচল মানে আঁচল ছাড়া কোন সমৃদ্ধি লাভ করা যায় না। আঁচলের প্রভাব এতটাই আচল দিয়েই জগত সৃষ্টি হয়।16 ই মে থেকে ৩০ শে জুন পর্যন্ত অন্য একটি কর্মসূচি চলবে তোমার ঠিকানা উন্নয়নের উন্নয়নের দিশা কর্মসূচি চলবে। বারইপুর পশ্চিম মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি হয়।
বিধানসভা নির্বাচনে ২০২৬-এ মহিলা ভোটব্যাঙ্ক টানতে মহিলাদের সুবিধার্থে নয়া কর্মসূচি শাসক দলের। রাজ্যের সব ব্লকে, পুর এলাকায় হবে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি। শাসক দলের মহিলা সংগঠন ব্লকে ব্লকে পৌঁছে যাবে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি,বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম কুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, ডায়মন্ড হারবার ও যাদবপুর সংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস বারুইপুর পৌরসভার পৌরবিতা শক্তি রায় চৌধুরী উপ পৌরপিতা গৌতম দা সহ বারইপুর পৌরসভার একাধিক পৌরপিতা পৌর মাতা গণ সহ বারইপুর পশ্চিম দশটি গ্রাম পঞ্চায়েতে প্রধান উপাদান সহ পঞ্চায়েতের সদস্যরা এবং প্রায় ৬০০ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী। এই কর্মসূচিতে মহিলারা নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। দলের মহিলা নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলবেন। সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলির পরিষেবা নিয়ে কথা বলবেন। সামনে ২০২৬ এ বিধানসভা ভোট তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ২০২১ এ বিধানসভার ভোটের আগে যেমন বিভিন্ন কর্মসূচি নিয়েছিল এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এই দিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অঞ্চলে আঁচল কর্মসূচি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা দলমত নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে যাবে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প আছে সেই প্রকল্পগুলি কে কতটা সুবিধা পাচ্ছে বা কতটা অসুবিধা হচ্ছে সেই সবগুলো নিয়ে আলোচনা করবে। আগামী দিন যাতে এই প্রকল্প গুলি সব মানুষই সুবিধা হয় তার জন্যই বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করেছে।





