Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এগরা থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

পথ দুর্ঘটনা এড়াতে এগরা থানার উদ্যোগে আজ সোমবার সকাল থেকে এগরা শহরে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার করা হয়। এগরার দীঘা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এগরা শহর পরিক্রমা করে ত্রিকোন মোড়ে আসে। সেখানে পথ চলতি মানুষ, গাড়ি চালক সকলকে পথ নিরাপত্তা বিষয়ে   সচেতন করা হয়।

প্রতিটি গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয়। ট্রাফিক কর্মীদের ট্রাফিক সরঞ্জাম দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি,মহকুমা পুলিশ অফিসার দেবদুলাল কুন্ডু, সিআই, এগরা থানার আইসি অরুণ খান সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ।

Related News

Also Read