Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে হলদিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সকাল বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে সাধারন মানুষের বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়িকা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপসী মন্ডল।

জানা গেছে তাঁকে হাতের কাছে পেয়ে তিনি  বিধায়ক  কি উন্নয়ন করেছেন ? বিগত দিন গুলোতে মানুষের পাশে কখন দাঁড়িয়েছেন কিনা ? কেন তাঁকে পাওয়া যায়না ?এই সকল প্রশ্ন এলাকার মানুষ করতেই বিজেপির বাকীওরা তর্কে জড়িয়ে পড়ে।

   আর কয়েকদিন পরেই আগামী ২৫  মে ভোট গ্রহন ।এখন বাড়ি বাড়ি প্রচার কাজ চলছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই রকম প্রচারে বেরিয়েই প্রশ্নের মুখে পড়েন বিজেপির বিধায়িকা।

জানা গেছে ৮ নম্বর ওয়ার্ডের মহিলারা বিধায়ক তাপসী মন্ডলকে প্রশ্নের উপর প্রশ্ন করে জর্জরিত করলেন বাধ্য হয়ে ওই জায়গা ত্যাগ করলেন বিধায়িকা তাপসী মন্ডল।

এলাকাবাসীর এই আচরন প্রসঙ্গে বিজেপির দাবি তৃণমূল পরিকল্পিতভাবে এলাকার বিধায়িকাকে হেনস্তা করছে।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মেছেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আইপ্যাকের পরামর্শে তৃনমূল এই সব করছে।

পূর্ব মেদিনীপর জেলা তৃণমূল জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন এতে তৃণমূলের কর্মীরা জড়িত নয়।তাপসী দেবী দীর্ঘদিন বিধায়ক রয়েছেন । তিনি কি কাজ করেছেন প্রত্যেক মানুষের অধিকার রয়েছে জানার।

Related News

Also Read