Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ।

আগামী বর্ষার পূর্বে সেচ দপ্তরের পক্ষ থেকে কেলেঘাই নদীর আমগেছিয়া থেকে ঢেউভাঙা পর্যন্ত পূর্নাঙ্গ সংস্কার, দুবদা ও বারচৌকা বেসিন প্রকল্পের অন্তর্গত ছত্রি-কুঁদি-পানিনালা খাল সংস্কার, ওড়িশা কোস্ট ক্যানেলের অবশিষ্টাংশ সংস্কার, বাঘাই খালের অবশিষ্টাংশ সংস্কার সহ কাঁথি ডিভিশন এলাকার ওয়ার্ক অর্ডার দেওয়া ২৬ টি কংক্রীটের ব্রীজের কাজ শুরু, নদীর ভেতরে থাকা বেআইনী মাছের ভেড়ি ও ইটভাটা উচ্ছেদ প্রভৃতি ছ দফা দাবীতে “পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি”র পক্ষ থেকে সেচ দপ্তরের কাঁথি ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউ, সভাপতি উৎপল প্রধান, বাসুদেব বর্মন, রাম পদ দে,পরেশ আদক প্রমুখ।


একজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ব্যানার্জি দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে ব্রীজ নির্মানের কাজ দ্রুত শুরু সহ ওড়িশা কোস্ট ক্যানেলের অবশিষ্টাংশ সংস্কারেরও কাজ খুব শীঘ্রই শুরুর আশ্বাস দেন। পানিনালা ও বারচৌকা বেসিন এলাকার দাবীগুলির বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই দপ্তরের এক প্রতিনিধিদল পাঠানো হবে বলে উনি জানান। এবং অন্যান্য দাবীগুলি পূরনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশনের সময় উপস্থিত ছিলেন দপ্তরের কাঁথি সাব ডিভিশনের এস ডি ও।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অতি সত্বর উপরোক্ত দাবীগুলি পূরনে দপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে কমিটি ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Related News

Also Read