পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের জল জীবন মিশন প্রকল্পের ঠিকাদার কাজ করে টাকা কে কবে ফুঁসছেন ঠিকাদাররা। সেই নিয়ে বারে বারে পাওনা টাকা দেওয়ার কথা জানিয়েও তার কোন সূরাহা মেলেনি। তাই তারা আজ মঙ্গলবার তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের অফিসের সামনে দুদিনের বিক্ষোভ ও ধরনায় বসে।

তাদের প্রাপ্ত হকের পাওনা টাকার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে। জল জীবন মিশন প্রকল্পের কাজ করে লক্ষ লক্ষ টাকা সরকারি কোথাকার থেকে পাওনা হয়ে গেছে ঠিকাদারদের।এই টাকা না পাওয়ায় ঠিকাদাররা বিভিন্ন ক্ষেত্রে হেনস্তার শিকার হচ্ছে।
তমলুক পি এইচ ই কন্টাকটার এ্যসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং অল বেঙ্গল পি এইচ ই কন্টাকটার এ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য বিবেকানন্দ দাস বলেন পি এইচ ই ডিভিশনে কাজ করে প্রচুর টাকা বাকি হয়ে আছে। প্রায় আঠারো মাস টাকা আটকে আছে সরকারের কাছে। বকেয়ার ১০ শতাংশ টাকা দিয়েছে সরকার। এই টাকা দিয়ে ব্যাংকের ঋণের টাকার সুদ দিতেই চলে যাচ্ছে। কর্মচারীদের বকেয়া বেতন এবং মাল সরবরাহ কারীদের টাকা মিটাতে পারছি না আমরা। রাজ্যজুড়ে এক মাসে প্রায় এগারো জন ঠিকাদার দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে। একজন ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেছে।
গত রবিবার আমাদের এক সাথী দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সারা রাজ্যে ১১০০০ কোটি টাকা বকেয়া,পূর্ব মেদিনীপুর জেলায় ৪৫০০০ কোটি টাকা বাকি রয়েছে। এমতাবস্থায় সারা রাজ্যজুড়ে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আগামীকাল বুধবার এই বিক্ষো চলবে। যতক্ষণ পর্যন্ত আধিকারিকগণ সদ উত্তর না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। মেনটেনেন্স এর জন্য যে টাকা দেয় তাতেও পরিচালনা করা অসম্ভব। এখন পর্যন্ত দশ কোটি টাকা বকেয়া হয়ে আছে। যার কারণে কর্মী এবং সাপ্লায়ারদের টাকা দেওয়া যাচ্ছে না।
শুধু তাই নয় ঠিকাদারদের নিজস্ব সংসার চালাতেও পারছে না বলে অভিযোগ তোলেন। ডট,খরা ও লোকসভা নির্বাচনের জন্য প্রায় কুড়ি কোটি টাকা বকেয়া হয়ে পড়ে আছে। ঠিকাদার সংগঠনের দাবি জল জীবন মিশনের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে ঠিকাদারদের বাঁচার রাস্তা করে দেওয়ার জন্য দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছে।





