Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই অকাল দোলে মাতল এগরার মহিলারা

পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার বালিঘাইতে দেখা গেল এক অভূতপূর্ব উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ভাতা অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করতেই এলাকার মহিলাদের মধ্যে বইতে শুরু করে আনন্দের ঢেউ।

এই সুসংবাদকে কেন্দ্র করে বালিঘাই আজ যেন রঙে রঙিন হয়ে উঠল। মহিলারা আত্মহারা আনন্দে আবির খেলায় মেতে ওঠেন এবং অকাল দোল উদযাপন করেন। সবুজ ও রঙিন আবিরে আবৃত হয়ে তাঁরা একে অপরকে শুভেচ্ছা জানান।

মহিলাদের পাশাপাশি আনন্দের রং লেগে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতীকী ফ্লেক্সেও। কেউ কেউ আবেগে ছবিতে আবির মেখে কৃতজ্ঞতা জানান। গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ—যেন বসন্তের আগমনী সুরে আগেভাগেই নেমে এলো দোলের রঙ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা-২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, যিনি মহিলাদের মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এই জনমুখী সিদ্ধান্তের জন্য। তিনি বলেন, প্রকল্প বৃদ্ধি সাধারণ মানুষের বড় উপকারে আসবে।

স্থানীয় মহিলাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারের একটি বড় সহায়। ভাতা বৃদ্ধি হওয়ায় এবার দৈনন্দিন খরচ সামলানো আরও সহজ হবে।

এদিন আরও উপস্থিত ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, দলের

ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী শ্রাবন্তী দাস

সহ-সভানেত্রী তাপসী মাইতি

বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি সেন

ব্লক যুব সভাপতি অর্ধেন্দু সিংহ

বিবেকানন্দ অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা,

মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর,

সুধাকান্ত বারিক, নির্মল পাত্র, দেবাশিষ রায়, রঞ্জন দাস, শেখ মহিউদ্দিন আহমেদ, মির্জা নাসের হোসেন বেগ প্রমুখ।

লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত আর্থিক সহযোগিতা বালিঘাইয়ের মহিলাদের মুখে যে হাসির রং লাগিয়ে দিল, তা-ই যেন রূপ নিল অকাল দোলের রঙিন উৎসবে।

Related News

Also Read