প্রদীপ কুমার সিংহ.
পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা চালু হলো সোমবার থেকে। এবছর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ্যর বেশী। ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর সার্কেলে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬০০ বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। বারুইপুর সার্কেলের বারুইপুর হাই স্কুল, পদ্মপুকুর মধ্য বিদ্যালয় হাই স্কুল, গোবিন্দপুর রত্নেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোবিন্দপুর জ্ঞানদা দেবী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেগমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রামনগর হাই স্কুল সহ বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়েছে। তবে এই সব স্কুলগুলিতে ছাত্র থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। উল্লেখযোগ্য ভাবে বলা যায় বারুইপুর হাইস্কুলে এবারে মাদারাট পপুলার একাডেমি, রামনগর হাই স্কুল, ধপ ধপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিকড় বালি স্কুলের মোট ৬৮৭ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে ।

তারমধ্যে ছাত্রের সংখ্যা ৪৪৬ ও ছাত্রীর সংখ্যা ২৪১।পদ্মপুকুর মধ্য বিদ্যালয়ে (উচ্চ মাধ্যমিক) সিট পড়েছে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা ৩৫৩, গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ১১৯ জন। এই স্কুলে শুধু ছাত্র পরীক্ষার্থীদের সিট পড়েছে।সেইসঙ্গে ৪ জন সি সি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা বলে পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন ভালো এসেছে। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষা বাংলা ভাষার পরীক্ষা হয়েছে। সোমবার সকালে বারুইপুর থানা থেকে কড়া নিরাপত্তার সাথে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষা সেন্টার গুলিতে পৌঁছে দেয় প্রশাসন পক্ষ থেকে। অন্যদিকে বারুইপুর রাজপথ যেহেতু জনবহুল এলাকা , পরীক্ষার্থীদের যাতে সেন্টারে পৌঁছাতে অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে সকাল থেকেই কড়া ব্যবস্থা গ্রহণ করেছিল বারুইপুর ট্রাফিক বিভাগের কর্মীরা। এতে করে পরীক্ষার্থী ও তার অভিভাবকরা খুবই খুশি। এবার মাধ্যমিক পরীক্ষা ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।





