শনিবার কাঁথি মহকুমা দায়রা আদালতে এ্যাসিস্ট্যান্ট সেশন জজ (সিনিয়র বিভাগ)দ্বিতীয় আদালত কল্যাণী যোগাশর্মা ঘোষ জজ কাঁথি আদালতে প্রাক্টিস করা আইনজীবী অমলেন্দু মাইতি সহ তাঁর পরিবারের ৬ জন সদস্যদের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেন। ঘটনার সূত্রপাত প্রায় ৫ বছর আগে রামনগর থানার অন্তর্গত মাধবপুর মৌজায় বিজয় কুমার দ্বারীর রায়ত সম্পত্তি ৭২৮ দাগের পুকুর পাড়ে কাঁটাতারের সীমানা ভেঙে জোর পূর্বক প্রবেশ করে উক্ত আইনজীবী অমলেন্দু বাবুসহ তাহার পরিবারের ছয় জন সদস্য। রাস্তা তৈরি করার সময়ে বিজয় বাবু ও তার পরিবারের লোকজনকে বাধা প্রদান করলে এই আসামিরা তাহাদের মারধর করে। অন্যায় ভাবে বিজয় বাবুর জমি দখল নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। তখন পার্শ্ববর্তী গ্রামবাসীরা ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। কিন্তু আহত হওয়া বিজয় বাবুসহ তার পরিবারের সদস্যরা যথারীতি হাসপাতালে চিকিৎসা করেন এবং এই আসামিদের বিরুদ্ধে রামনগর থানায় অভিযোগ জানালে রামনগর থানা এই আসামিদের বিরুদ্ধে ৩০৭ সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে। এই পুলিশ অফিসার আসামীদের বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট আদালতে প্রদান করে। এরপর আদালতে এই আসামিদের বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়। এই কেসের সরকারি আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মঞ্জুর রহমান খান এবং আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন কাঁথির প্রবীণ ও লড়াকু আইনজীবী অসীম চক্রবর্তী। দীর্ঘদিন মামলাটি আদালতে সাক্ষী আর্গুমেন্ট ও অন্যান্য প্রসিডিওর শেষ হওয়ার পর জজ সাহেবা আসামিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৪৪৭/৩২৪/৩৪ ধারা মতে সাজা ঘোষণা করেন। সাতজন আসামীকে ৩২৪ ধারা মতে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে একমাস কারাদণ্ডের আদেশ দেন এবং ৪৪৭ ধারা মতে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাবাসের আদেশ দেন। সাজা শোনার পর আসামী আইনজীবী উচ্চ আদালতে আপীল করার আবেদন জানান এবং আসামিদের জামিনের প্রার্থনা করলে আদালত আসামিদের জামিন মঞ্জুর করে আসামিদের জাজমেন্টের কপি দেন।





