Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বারবার এসআইআর নোটিস, ক্ষোভে পথ অবরোধ পাঁশকুড়া-রাধামণি রাজ্য সড়কে

বারবার এসআইআর সংক্রান্ত নোটিস পাঠাছে নির্বাচন কমিশন।আর এর জেরেই মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-রাধামণি রাজ্য সড়ক। এই ভাবে নোটিস পাঠিয়ে সাধারণ মানুষকে ‘হয়রানি’ করা হচ্ছে— এই অভিযোগে সকাল থেকেই পথে নামেন কয়েকশো গ্রামবাসী। তমলুক ব্লকের নিমতলা এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিক্ষোভ গড়ায় ব্লক অফিস পর্যন্ত।

 

স্থানীয় সূত্রে খবর, তমলুক ব্লকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এলাকার বাসিন্দাদের কাছে গত কয়েক দিন ধরে দফায় দফায় এসআইআর সংক্রান্ত নোটিস পৌঁছতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, কোনও নির্দিষ্ট কারণ বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এই নোটিস পাঠানো হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি হয়েছে।

এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ কয়েকশো মানুষ নিমতলায় রাজ্য সড়কের ওপর জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কাঠের গুঁড়ি ও টায়ার ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। এর ফলে রাস্তার দুই প্রান্তে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।

 

বিক্ষোভকারীরা বলেন আমরা সাধারণ মানুষ। তারপরেই কেন বারবার নির্বাচন কমিশন আমাদের নোটিস পাঠাচ্ছে, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। অবিলম্বে এই নোটিস বন্ধ করতে হবে।এবং কেন আমাদের এই ভাবে হয়রানি করা হচ্ছে স্পষ্ট করতে হবে সেই দাবিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলেও ফের নোটিশ পেলে আন্দোলন আরো বড়ো আকারে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা

Related News

Also Read